নিউজ পোল ব্যুরো: পুজোর সময় কোথাও বেড়াতে যাওয়া হয়নি? তবে শীতের ছুটিতে (Winter Travel) তিন-চার দিন একেবারে নিরিবিলি পরিবেশে (Offbeat Destination) সময় কাটাতে চান? সঙ্গে যদি নানা রকমের পাখি (Bird Watching), বন্যপ্রাণী (Wildlife Sanctuary) আর সবুজ প্রকৃতি (Eco Tourism) মেলে, তা হলে গন্তব্য হতে পারে ওড়িশার (Odisha Travel) গঞ্জাম জেলার ভেতনাই (Vetnai)। গোপালপুরের (Gopalpur) অদূরে এই ছোট্ট গ্রামটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্বর্গ। ভেতনাই মূলত বিখ্যাত কৃষ্ণসার হরিণের (Blackbuck Sanctuary) জন্য। প্রায় দু’হাজারেরও বেশি এই সুন্দর হরিণেরা সারাক্ষণ মাঠে, পথের ধারে, গ্রামের ভেতর নির্ভয়ে ঘুরে বেড়ায়। এখানে পৌঁছলে যেন মনে হবে, প্রকৃতির কোলে হারিয়ে গিয়েছেন। সূর্যাস্তের সময় গ্রামের ধানক্ষেতে বা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে হরিণের পাল দেখতে দেখতে সময় থমকে যায়।
ভেতনাই ভ্রমণের পাশাপাশি কাছেই ঘুরে আসতে পারেন চিল্কা হ্রদের (Chilika Lake) একটি অংশ থেকে। এখানে নৌকাবিহারের (Boating) সময় চোখে পড়বে বিভিন্ন প্রজাতির মাছ, পাখি এবং হ্রদের নীলজল। শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি (Migratory Birds) আসে এই অঞ্চলে। কাছেই রয়েছে বিখ্যাত মঙলাজোড়ি বার্ড স্যাংচুয়ারি (Mangalajodi Bird Sanctuary), যাকে বলা হয় ‘Bird Lover’s Paradise’। এখানে শুধু পাখি নয়, নানা প্রজাতির প্রজাপতিও (Butterfly Species) দেখা যায়। আরও ঘুরে দেখতে পারেন ঐতিহাসিক গঞ্জাম ফোর্ট (Ganjam Fort) ও কঙ্কনাদেবীর মন্দির (Kankana Devi Temple)। পাহাড়-ঘেরা পাকিদা হিলস (Pakidi Hills) থেকে সূর্যাস্তের দৃশ্য এমন এক স্মৃতি, যা সহজে ভোলার নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
যাওয়ার উপায় (How to Reach):
কলকাতা থেকে সকালে বেহরামপুরগামী (Behrampur Train) ট্রেনে উঠলেই সহজে পৌঁছে যাবেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে ভেতনাই যেতে সময় লাগবে প্রায় ঘণ্টাখানেক। চাইলে বালুগাঁও (Balugaon) থেকেও রিজার্ভ গাড়ি করে যেতে পারেন। আবার কলকাতা থেকে নিজস্ব গাড়িতেও (Road Trip) যাওয়া যায়, শুধু নেভিগেশন চালু রাখলেই যথেষ্ট।
থাকার ব্যবস্থা (Where to Stay):
ভেতনাইয়ে থাকার সুবিধা সীমিত। নেচার ক্যাম্প (Nature Camp) ও তাঁবুতে থাকার সুযোগ রয়েছে, তবে আগে থেকে বুকিং করা ভালো। পরিবার নিয়ে আরাম করে থাকতে চাইলে বালুগাঁও বা মঙলাজোড়ি আদর্শ। সেখানে সরকারি ও বেসরকারি (Tourism Department Hotels) উভয় ধরনের হোটেল মিলবে। শান্তি, প্রকৃতি আর পাখির কলতান ভেতনাই এমন এক জায়গা, যেখানে কয়েকটি দিন কাটালে শহরের সমস্ত ক্লান্তি মিলিয়ে যাবে।
