Pathashree Project : পথশ্রী প্রকল্পের কাজ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যসচিবের, বাংলার বাড়ি ও ১০০ দিনের কাজ নিয়েও নবান্নে পর্যালোচনা

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: জেলায় গিয়ে পথশ্রী প্রকল্প (Pathashree Project)-এর রাস্তা নির্মাণের কাজের গুণমান এবার থেকে খতিয়ে দেখবে বিশেষ পর্যবেক্ষক দল। শুক্রবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ (Chief Secretary Manoj Pant) রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মূলত পথশ্রী প্রকল্প (Rural Road Development Project)-এর অগ্রগতি, বাংলার বাড়ি এবং ১০০ দিনের কাজ (MGNREGA)-এর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন : Weather Update : ঝড়বৃষ্টি শেষ, রাজ্যজুড়ে পারদপতনের ইঙ্গিত! আলিপুর জানাল শীতের আগমনী সুর

নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন, পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে হবে এবং প্রতিটি জেলা প্রশাসনকে নির্দিষ্ট গাইডলাইন (Guidelines) মেনে কাজ সম্পন্ন করতে হবে। রাজ্যজুড়ে প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা (9000 km Road Construction) নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরির কাজের মান যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে মাঠে নামবে নবান্নের বিশেষ দল। এই দল রাস্তা তৈরির অগ্রগতি, গুণমান, উপকরণের মান এবং নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ হচ্ছে কি না—সবই পর্যবেক্ষণ করবে। জেলাশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, তারা নিজ নিজ জেলার রাস্তা নির্মাণের মান ও জমি সংক্রান্ত সমস্যার দিকে বিশেষ নজর দেবেন। যাতে রাস্তা তৈরির জমি অধিগ্রহণে কোনও প্রশাসনিক বা স্থানীয় বাধা না আসে, তা নিশ্চিত করতে হবে। এদিনের বৈঠকে আরও আলোচনা হয় জলস্বপ্ন (Jalswapna Water Project), জবকার্ড ই-কেওয়াইসি (Job Card e-KYC) এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প (Social Welfare Schemes) নিয়ে। মুখ্যসচিব জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পে ডিসেম্বর মাসে প্রায় ১৬ লক্ষ পরিবার (1.6 Million Families) আর্থিক সহায়তা পাবে বাড়ি নির্মাণের জন্য। তবে তার আগে উপভোক্তাদের তালিকা যাচাই করে নিতে হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে ১৩ ডিসেম্বরের মধ্যে সেই যাচাইয়ের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

সূত্রের খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহেই মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee) স্বয়ং উপভোক্তাদের হাতে টাকা তুলে দিতে পারেন। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ই-কেওয়াইসি আপডেট (e-KYC Update) এবং আধার লিংকিং (Aadhaar Linking)-এর কাজ আগামী সাত দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। রাজ্য প্রশাসনের লক্ষ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্র থেকে অর্থ ছাড়ের পরই যাতে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করা যায়, তার সমস্ত প্রস্তুতি আগেভাগে সেরে রাখা। এইভাবে রাজ্য সরকার উন্নয়নমূলক প্রকল্পগুলির গতি ও গুণমান বজায় রেখে প্রতিটি জেলার কাজ পর্যবেক্ষণে রাখতে চায় এটাই ছিল নবান্ন বৈঠকের মূল বার্তা।