Abhishek Banerjee : নন্দীগ্রাম দিবসে অভিষেকের বার্তা-“শহিদদের প্রতি সম্মান, বিজেপিকে ব্যালট বক্সে জবাব”

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন শুধু কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই ছিল না, বরং এটি তৎকালীন বামশাসনের (Left Front Government) পতন ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিল। সেসব দিনগুলোর রক্তাক্ত ঘটনা আজও কেউ ভুলতে পারেননি। ২০০৭ সালের ১০ নভেম্বর, নন্দীগ্রামের ঐতিহাসিক ‘অপারেশন সূর্যোদয়’ (Operation Sunrize) ঘটে, যখন বামপন্থী শাসনবিরোধী আন্দোলন ভয়াবহ সংঘর্ষের মুখোমুখি হয়। প্রতি বছর এই শহিদ স্মরণে দিনটি পালন করে থাকে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)).

আরও পড়ুন : Gold Price : বিয়ের মরশুমে সোনা কেনার সেরা সময়! একদিনে ১০০ টাকা কমল সোনার দাম

আজকের নন্দীগ্রাম দিবসে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক শক্তিশালী রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি সিপিএম জমানার সেই ‘লাল সন্ত্রাস’ (Red Terror) মনে করিয়ে দিয়ে বিজেপির(BJP) প্রতি কড়া সতর্কতা জানান। অভিষেকের(Abhishek Banerjee) বক্তব্য, “বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল। আগামীতে বিজেপিরও দর্পচূর্ণ এভাবেই হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে (Ballot Box))। আবারও বুঝিয়ে দেবে, বাংলার মানুষ সবসময় লড়াই করে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

নন্দীগ্রামের শহিদদের প্রতি সম্মান জানাতে তৃণমূল প্রতি বছর বিভিন্ন রকমের স্মরণ অনুষ্ঠান আয়োজন করে। অন্যদিকে, বামপন্থী শাসন শেষ হওয়ার পর নন্দীগ্রামে আজকের দিনটি উদযাপন করছে বিজেপিও। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর(Shuvendu Adhikari) নেতৃত্বে দলটি শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছে। ২০০৭ সালে বামজমানার বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেও শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari) সক্রিয় ছিলেন। নন্দীগ্রাম দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়, এটি বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি শিক্ষ(Political History Lesson), যা দেখায় যে সাধারণ মানুষ ও আন্দোলন শক্তিই বড় রাজনৈতিক পরিবর্তন আনে। সেই সঙ্গে এটি বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক ধারা এবং ক্ষমতার খেলায় জনগণের অবস্থান ও শক্তিকে তুলে ধরে। বাংলার মানুষ বারবার প্রমাণ করেছে, তারা জোরালো আন্দোলনের মাধ্যমে শাসক ও রাজনৈতিক দলগুলোর প্রতি নিজের সিদ্ধান্ত জানাতে দ্বিধা করে না।