Weather Update : দক্ষিণবঙ্গে নামছে পারদ, বাড়ছে শীতের আমেজ; আলিপুর হাওয়া অফিসের বড় আপডেট

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে(Weather Update)। বহুদিনের অপেক্ষার পর অবশেষে পারদ নামতে শুরু করেছে, আর তার সঙ্গেই জল্পনার অবসান। আলিপুর আবহাওয়া দফতরের(IMD) পর্যবেক্ষণে জানা গিয়েছে, কলকাতার বর্তমান তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও দ্রুত নামছে। সেখানে পারদ নেমে পৌঁছেছে প্রায় ১৩–১৪ ডিগ্রি সেলসিয়াসে। ফলে বলা যায়, পশ্চিমের জেলাগুলিতে কার্যত শীতের দাপট শুরু হয়ে গিয়েছে। আবহবিদদের মতে, বর্তমানে কোনও পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তরের ঠান্ডা হাওয়া বঙ্গে অবাধে প্রবেশ করছে(Weather Update)। পাশাপাশি বঙ্গোপসাগরের উপরও নেই কোনও উল্লেখযোগ্য আবহাওয়া সিস্টেম। এই দুই মিলিয়ে রাজ্যের অধিকাংশ এলাকায় শীতল পশ্চিমী হাওয়া সহজেই ছড়িয়ে পড়ছে, যার জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি কমে গিয়েছে। ফলে সকাল-বিকেলে স্পষ্টভাবে ঠান্ডার ছোঁয়া অনুভূত হচ্ছে(Weather Update)।

আরও পড়ুন : Desun Hospital : কলকাতার ডিসান হাসপাতাল পেল আন্তর্জাতিক স্বীকৃতি, অর্জন করল JCI অ্যাক্রিডিটেশন

আবহাওয়া দফতর (IMD)আরও জানিয়েছে, ভোরবেলার দিকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। বিশেষত উপকূলীয় জেলা ও পার্বত্য অঞ্চলে এই কুয়াশার প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। যদিও এই পরিস্থিতিতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দিনের বেলা কিছুটা অস্বস্তি থাকতে পারে, তবে সকাল এবং রাতের দিকে শীতের আমেজ উপভোগ্য হবে(Weather Update)। রবিবার থেকে সামান্য বদল দেখা দিতে পারে আবহাওয়ায়। বঙ্গোপসাগর থেকে বইতে থাকা উষ্ণ পূবালী হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। এই সামান্য উষ্ণতা মঙ্গলবার পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলে ধারণা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গের নিম্নভূমি এলাকাগুলিতেও তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে(Weather Update)। সেখানে পারদ প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপরে উঠতে পারে। তবে আবহাওয়া দফতরের ইঙ্গিত, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে বা ডিসেম্বরের প্রথমেই দুই বঙ্গে জাঁকিয়ে শীত নামবে। তখন দিনের তাপমাত্রা যেমন কমবে, রাতের পারদ নামবে আরও দ্রুত—অর্থাৎ শীতপ্রেমীদের জন্য অপেক্ষা আর খুব বেশি নয়।