Shubhman Gill injury: আইসিউতে ভর্তি শুভমান গিল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: শনিবার রাতে ঘাড়ের যন্ত্রণা তীব্র হওয়ায় আইসিউতে ভর্তি হন শুভমান গিল (Shubhman Gill)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রথম টেস্টের মাঝেই চোটের সমস্যায় ভারতীয় দলের অধিনায়ক। ব্যাটিংয়ের সময় দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারের বলে স্লগ সুইপ মারতে গিয়ে তাঁর ঘাড়ের পেশীতে তীব্র টান লাগে। অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি মাত্র তিনটি বল খেলে ক্রিজ ছাড়তে বাধ্য হন এবং এরপর আর ব্যাট করতে নামেননি।

আরও পড়ুন:Vidyasagar Setu:রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে, চলবে মেরামত

ঘটনার পর পরই টিমের ফিজ়িও ছুটে আসেন। পরে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-এর পক্ষ থেকে জানানো হয় যে শুভমন ‘নেক স্প্যাজমে’ (Neck Spasm) আক্রান্ত হয়েছেন এবং তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন। যদিও প্রাথমিক রিপোর্টকে উপেক্ষা করে সন্ধ্যার দিকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানা যায়। তীব্র কষ্টের কারণে তাঁকে স্ট্রেচারে করে তোলা হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর ঘাড়কে স্থিতিশীল রাখতে একটি সার্ভিকাল কলার পরানো হয়েছে। শনিবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিউতেই রাখা হয়েছে তাকে।

শুভমানের চোট নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, কীভাবে এই টান লাগলো, তা আগে আমাদের জানতে হবে। দেখতে হবে এটি অত্যধিক ওয়ার্কলোডের কারণে হয়েছে, নাকি রাতে ঠিকমতো ঘুম না হওয়ার ফল। গিল এমনিতে খুবই ফিট ক্রিকেটার। কিন্তু এদিন সকালে শক্ত ঘাড়ের পেশীর যন্ত্রণা নিয়েই সে ঘুম থেকে ওঠে এবং ম্যাচেও নামে।”

ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, এই প্রথম টেস্ট সম্ভবত তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে। তবে, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দলের এই গুরুত্বপূর্ণ সদস্য বাকি টেস্ট ম্যাচগুলিতে অংশ নিতে পারবেন কি না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলে এখন যেন চোটের মহামারী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ে ক্যাচ ধরার সময় মারাত্মকভাবে আহত হয়ে শ্রেয়স আইয়ারকে আইসিইউতে পর্যন্ত থাকতে হয়েছিল। সেই দুশ্চিন্তার আবহেই নতুন করে উদ্বেগ বাড়ালেন টেস্ট দলের ক্যাপ্টেন শুভমন গিল।