SIR : ১২ রাজ্যে ৫০ কোটির বেশি ফর্ম বিলি, পশ্চিমবঙ্গের হাতে প্রায় সব ভোটার

রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিহারের পর দেশের আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)–এর কাজ জোরকদমে চলছে। নির্বাচন কমিশনের (Election Commission) সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫০ কোটিরও বেশি ভোটার তাদের এনুমারেশন ফর্ম (enumeration form) পেয়ে গেছেন। মোট পরিসংখ্যান বলছে, এই অঞ্চলে মোট ভোটারের ৯৮.৫৪ শতাংশ ইতিমধ্যেই ফর্ম হাতে পেয়েছেন।

কমিশন জানিয়েছে, ৪ নভেম্বর থেকে সারাদেশে বিএলও (BLO)–রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ফর্ম বিলি করার কাজ শুরু করেছেন। সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৭ অক্টোবর পর্যন্ত মোট ভোটারের সংখ্যা ছিল ৫০,৯৭,৪৪,৪২৩। এর মধ্যে এখন পর্যন্ত ৫০,২৫,১৩,০৯৪ জন ভোটারকে ফর্ম বিতরণ সম্পন্ন হয়েছে, যা মোট ভোটারের প্রায় ৯৮.৫৪ শতাংশ। এই তালিকায় পশ্চিমবঙ্গের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে মোট ৭,৬৩,৬৩,৬৭৫ ভোটার তাদের এনুমারেশন ফর্ম পেয়েছেন। শতাংশের নিরিখে দেখা যায়, পশ্চিমবঙ্গে ৯৯.৬৪ শতাংশ ভোটারই ইতিমধ্যেই ফর্ম হাতে পেয়েছেন, যা দেশের অন্যতম সর্বোচ্চ।

আরও পড়ুন: Khankul: আলিপুরদুয়ারের পর ফের খানাকুলে বিডিওর ঘরে বিধায়কের হম্বিতম্বি

অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লক্ষদ্বীপ এবং গোয়া সর্বোচ্চ সাফল্য দেখিয়েছে। এই দুই অঞ্চলে ইতিমধ্যেই ১০০ শতাংশ ভোটারকে ফর্ম বিতরণ সম্পন্ন হয়েছে। অর্থাৎ, একটিও ভোটার ফর্ম পাওয়া থেকে বাদ পড়েননি। তবে একই সঙ্গে কমিশন জানিয়েছে, তালিকার শেষপ্রান্তে রয়েছে পুদুচেরি । এখানে এখনও পর্যন্ত ৯৪.৪৮ শতাংশ ভোটার তাদের এনুমারেশন ফর্ম পেয়েছেন। যদিও বাকিদের দ্রুত ফর্ম দেওয়ার প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই ১০০ শতাংশে পৌঁছনোর লক্ষ্য নিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা এই voter list revision, বা ভোটার তালিকার নিবিড় সংশোধন, আগামী নির্বাচনের আগে ভোটারদের তথ্য আরও সঠিকভাবে হালনাগাদ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই সব অঞ্চলে ফর্ম বিতরণ এবং সংশোধনের কাজ সম্পন্ন হবে।