নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) সংক্রান্ত বিতর্কে আরও কড়া অবস্থান নিল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার সন্ধ্যায় ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ প্রসঙ্গ তুলে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বক্তব্য, কোনও স্বচ্ছ ব্যাখ্যা ছাড়াই ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার শামিল। এই সিদ্ধান্তের পিছনে কী যুক্তি রয়েছে, তা স্পষ্ট করে জানাতে কমিশনের কাছে দাবি জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট ভোটারদের সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশ করার আহ্বানও তোলেন অভিষেক (Abhishek Banerjee)।
আরও পড়ুন: Suvendu Adhikari: গ্রেপ্তারির প্রতিবাদে থানায় শুভেন্দু, পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
এতেই থেমে থাকেননি তৃণমূল নেতা। তিনি ঘোষণা করেন, আগামী ৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’ কর্মসূচির মাধ্যমে তিনি রাজধানীতে যাবেন এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। সেখানে এই বিতর্কিত ইস্যুতে জবাবদিহি চাইবেন বলেও জানান তিনি। অভিষেকের (Abhishek Banerjee) হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে তৃণমূল কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। প্রয়োজন হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কড়া পদক্ষেপ নেওয়া হবে। তাঁর এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
