Anurager Chhowa: ‘অনুরাগের ছোঁয়া’ শেষের খবর পেলেই রেগে গেলেন রাহুল মজুমদার! কারণ কী?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সব শুরুরই যেমন একদিন শেষ আসে, তেমনই নাকি পরিসমাপ্তির পথে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। আর এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ সামলাতে পারছেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumdar)। কেন আকস্মিকভাবে এমন ক্ষোভ প্রকাশ করলেন তিনি, তা জানতে উৎসুক টেলিপ্রেমীরা। রাহুল (Rahul Mazumdar) জানান, মাত্র কয়েক মাস আগে তিনি এই ধারাবাহিকের দলে যোগ দিয়েছিলেন। শুরুতেই তাকে নাকি জানানো হয়েছিল যে সিরিয়ালটি আরও দীর্ঘ সময় চলবে এবং তার চরিত্র ‘আদিত্য চৌধুরী’-কে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্র্যাক তৈরি করা হবে। কিন্তু বাস্তবে তার কিছুই নাকি ঘটেনি। হঠাৎ করেই ধারাবাহিক শেষের দিকে এগোচ্ছে বলে জানতে পেরে স্বভাবতই বিস্মিত হয়েছেন তিনি। তার অভিযোগ, তাকে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা রক্ষা করা হয়নি।

আরও পড়ুন : Jagannath Temple Digha : দিঘায় জগন্নাথ মন্দিরের ভক্ত সমাগমে পর্যটন-বাণিজ্যে নতুন উদ্যম

স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) সঙ্গে রাহুলের (Rahul Mazumdar) পর্দার রসায়ন খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছিল। এই জুটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে সম্প্রতি তারা টেলি সম্মান অ্যাকাডেমির পুরস্কার (Tele Academy Award) অর্জন করেন। দর্শকপ্রিয়তা, নতুন গল্পের সম্ভাবনা— সব মিলিয়ে রাহুল আত্মবিশ্বাসী ছিলেন যে সিরিয়ালটি আরও কিছু মাস চলবে। কিন্তু হঠাৎই পর্দা নামার এই খবর তাকে বেশ নাড়িয়ে দিয়েছে। স্টুডিওপাড়ায় গুঞ্জন— ডিসেম্বরের মধ্যেই বন্ধ হয়ে যাবে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। চলতি মাস শেষ হলেই শুটিং-এর ইতি টানার পরিকল্পনা রয়েছে প্রযোজক সংস্থার। গল্পের গতি কমে যাওয়া, নতুন শো-এর প্রস্তুতি এবং চ্যানেলের রি-শাফল— এই সব কারণেই নাকি শেষ হচ্ছে দীর্ঘদিনের জনপ্রিয় এই ধারাবাহিক ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এর আগে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে ‘শঙ্কর’ চরিত্রে দারুণ প্রশংসা পেয়েছিলেন রাহুল। ৬০০ পর্ব ছুঁয়েছিল সেই জনপ্রিয় শো। তাই হঠাৎ ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) বন্ধের সিদ্ধান্ত তাকে আরও হতাশ করেছে। রাহুল (Rahul Mazumdar) স্পষ্ট জানিয়েছেন, এরপর থেকে তিনি যেকোনও নতুন প্রোজেক্ট (New Project) হাতে নেওয়ার আগে আরও বেশি সতর্ক থাকবেন। প্রতিশ্রুতি ও বাস্তবের ফারাক যেন আর কোনওদিন তার ক্যারিয়ারে ছাপ না ফেলে এমনটাই আশা তার।