নিউজ পোল ব্যুরো: আনোয়ার আলী (Anwar Ali) ইস্যু নিয়ে আবার সরগরম ভারতীয় ফুটবল (Indian Football)। দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে আনোয়ার আলীর চুক্তিভঙ্গের ইস্যু নিয়ে। মোহনবাগান ম্যানেজমেন্ট কোনও সুরাহা পায়নি। তাই অবশেষে মোহনবাগান ম্যানেজমেন্ট চিঠি পাঠায় ফিফাকে (Fifa)। এবার সেই চিঠির উত্তর দিয়েছে ফিফা।
আরও পড়ুন: SIR: এনুমারেশন ফর্মে নতুন নির্দেশিকা, কী বলল নির্বাচন কমিশন?
আগে পর্যন্ত মোহনবাগান (Mohun Bagan) জার্সিতেই খেলতেন আনোয়ার আলী। কিন্তু সবকিছুই বদলে যায় গত মরশুমে। আনোয়ার আলী যোগ দেন ইস্টবেঙ্গলে। লোন ডিলের পরিবর্তে মোহনবাগানের কাছে স্থায়ী চুক্তি চেয়েছিলেন জাতীয় দলের এই ভরসাযোগ্য ফুটবলার। কিন্তু সবুজ মেরুন তাতে রাজি ছিল না। এই দ্বন্দ্ব। এরপর হঠাৎ করেই মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকাকালীন বড় চুক্তিতে তাঁকে দলে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলে (East Bengal)। এই ট্রান্সফার নিঃসন্দেহে শোরগোল ফেলে দিয়েছিল দেশের সকল ফুটবলপ্রেমীদের মধ্যে। মোহনবাগান ম্যানেজমেন্টও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা আনোয়ারের শাস্তির জন্য এআইএফএফের কাছে যায়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির আওতায় চলে যায় এই দল বদলের ইস্যু। পূর্বে সেই নিয়ে তাঁদের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলেও সেই নিয়ে খুব একটা খুশি থাকেনি পড়শী ক্লাব ইস্টবেঙ্গল। যারফলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্টকে। সেখানেই খতিয়ে দেখা হয় গোটা বিষয়টি। তারপর আদালতের তরফে পিএসসির তরফে পূর্বে জারি করা সমস্ত সিদ্ধান্ত বাতিল করে গোটা বিষয়টি শুরু থেকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।

সেই সুবাদেই নো অবজেকশন সার্টিফিকেট পান আনোয়ার আলি। যারফলে লাল-হলুদ জার্সিতে এখনও খেলতে পারছেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে শুনানির দিনক্ষণ ধার্য করা হলেও দেখা দিয়েছিল একাধিক সমস্যা। সময়ের সাথে সাথে বর্তমানে অনেকটাই বদলেছে সেই গতিপথ। গত সেপ্টেম্বর মাসে আনোয়ার আলি ইস্যুর শুনানির দিনক্ষণ নিয়ে ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছিল মোহনবাগান। তবে সঠিক উত্তর আসেনি তাঁদের তরফে। তাই এবার ফিফায় যাওয়া। ফিফা থেকে জানানো হয়েছে তারা ফেডারেশনের সঙ্গে কথা বলবে। এই বিষয়ে এবার তারা হস্তক্ষেপ করবে। তাই এবার অবশেষে সুরাহা মিলবে, কাটবে জট। মনে করছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
