নিউজ পোল ব্যুরো: কেন্দ্রীয় টেট (CTE 2025) বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, ২০২৫ আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা যাচাই করা হবে। সিটেট ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সারা দেশের ১৩২টি পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে ২০টি ভাষায় পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আরও পড়ুন:Crispy Corn: রেস্তরাঁর মতো মুচমুচে ক্রিসপি কর্ন বানানোর সহজ উপায়
সিটেট পরীক্ষায় দুটি পত্রে প্রশ্ন করা হবে। প্রথম পত্রের মাধ্যমে প্রাথমিক শিক্ষক হিসেবে (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) যোগ্যতা নির্ধারণ করা হবে, এবং দ্বিতীয় পত্রের মাধ্যমে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) হিসেবে যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রথম পত্রের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে, আর দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা বিশেষভাবে তাদের জন্য, যারা প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত হতে চান। পরীক্ষার্থীরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে যেকোনো একটি বা দুটি পত্রই বেছে নিতে পারবেন। পরীক্ষার ফি ১,০০০ টাকা (একটি পত্র) এবং ১,২০০ টাকা (দুটি পত্র) নির্ধারণ করা হয়েছে।
ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশিত হবে। ফলের সাথে পরীক্ষার ‘আনসার কি’ ও ‘আনসার শিট’ও প্রকাশিত হবে, তবে ফল পুনঃমূল্যায়নের সুযোগ থাকবে না। যদি কোনো পরীক্ষার্থী উত্তরপত্র চ্যালেঞ্জ করতে চান, তাদের জন্য ১,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে। আগ্রহী পরীক্ষার্থীরা ১৮ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে, পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং শিট পূরণের সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কোনো ভুলের জন্য পুনঃমূল্যায়নের সুযোগ নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
