Primary Teacher Recruitment: ৩২ হাজার শিক্ষক নিয়োগে ডিভিশন বেঞ্চের রায়! নিয়োগ বহাল, রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া

রাজনীতি রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: প্রাথমিকে প্রায় ৩২ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় (Primary Teacher Recruitment) বুধবার নতুন পরিস্থিতি তৈরি হল। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের দেওয়া রায় বাতিল করে জানিয়ে দিল সমস্ত নিয়োগ আপাতত বহাল থাকবে। এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘মানবিক দৃষ্টিভঙ্গির জয়’, প্রাথমিক শিক্ষকদের চাকরি বহালে মন্তব্য মুখ্যমন্ত্রীর 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ডিভিশন বেঞ্চের রায় নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। তার কথায়, “সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল, তা ছিল তথ্য ও প্রমাণের উপর ভিত্তি করে। কিন্তু ডিভিশন বেঞ্চ মানবিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দিল। বিচার প্রক্রিয়ার মধ্যে এই বৈসাদৃশ্য ঠিক নয়।”* শুভেন্দু আরও বলেন, আদালতের রায়ের মাধ্যমে সরকার নিজেই স্বীকার করেছে যে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ঘটেছিল। তার দাবি, মানবিকতার ভিত্তিতে এই সিদ্ধান্তের ফলে অযোগ্য প্রার্থীরা বড় সুবিধা পেল। তিনি জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে এলে তা বিশদভাবে খতিয়ে দেখে মন্তব্য করবেন। পাশাপাশি বঞ্চিতদের সুপ্রিম কোর্টে যাওয়ার পথও খোলা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিন একইভাবে হতাশা প্রকাশ করেছেন সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। তার বক্তব্য, এই রায়ে আপাতত চাকরি (Primary Teacher Recruitment) বেঁচে গেল, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এতে প্রশ্রয় দেওয়া হল। আদালতের কাছে যে অনিয়ম ও দুর্নীতির নানা নথি জমা পড়েছিল, সেগুলির আইনি গুরুত্ব ছিল যথেষ্ট। যদি সেগুলি বিচারিক মূল্য না পায়, তবে ভবিষ্যতে প্রশাসনিক স্বচ্ছতা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মামলার অন্যতম আবেদক বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির প্রতিক্রিয়া আরও সরাসরি। তার কথায়, “এই রায়ের ফলে কার্যত দুর্নীতি স্বীকৃতি পেল। আদালত মানবিকতার যুক্তিতে চাকরি রেখে দিল কিন্তু যারা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হল, তাদের প্রতি মানবিকতা কোথায়?” তিনি আরও দাবি করেন, মানবিকতা এবং ন্যায়বিচার এক নয়। অতীতে ত্রিপুরা অথবা এসএসসি মামলায় দুর্নীতি প্রমাণিত হলে নিয়োগ বাতিল হওয়াই ছিল নিয়ম, সেই তুলনায় ৩২ হাজার নিয়োগ (Primary Teacher Recruitment) বহাল রাখা অস্বাভাবিক। তবে তিনি এটাও উল্লেখ করেন যে তদন্ত চলবে এবং রিজার্ভেশন সংক্রান্ত মামলাগুলি সিঙ্গেল বেঞ্চেই বিচারাধীন থাকবে। তাই তাঁর মতে লড়াই শেষ হয়নি, বরং আন্দোলন এখন আরও এক ধাপ এগোল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole