Harmanpreet Kaur and Yuvraj Singh Stand in Punab Cricket Stadium: নিজেদের রাজ্যে সম্মান দেওয়া হল ভারতের দুই তারকা ক্রিকেটারকে!

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: পাঞ্জাব সরকার নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Maharaja Yadavindra Singh International Cricket Stadium) ভারতীয় ক্রিকেট তারকা হরমনপ্রীত কৌর এবং যুবরাজ সিংয়ের নামে স্ট্যান্ডের উদ্বোধন করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বৃহস্পতিবার, আনুষ্ঠানিকভাবে এই স্ট্যান্ডগুলির উদ্বোধন করেন।এদিন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের ঠিক আগে এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরও পড়ুন:SAAF women’s club championship: পাকিস্তানের করাচি সিটিকে হারিয়ে তাদের কোচকে কড়া জবাব দিলেন অ্যান্থনি অ্যান্ড্রুজ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই ক্রিকেটারের পরিবারের মানুষ। মাঠে ছিলেন হরমনপ্রীতের বিশ্বকাপজয়ী দলের দুই সতীর্থ হার্লিন দেওল (Harleen Deol) ও আমনজ্যোৎ কৌর (Amanjot Kaur), দলের ফিল্ডিং কোচ মুনিশ বালি । ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট মিঠুন মানহাসও (BCCI president Mithun Manhas) । স্ট্যান্ড উদ্বোধনের পর বিশ্বকাপজয়ী হরমনপ্রীত, হার্লিন ও আমনজ্যোৎকে ১১ লক্ষ টাকা করে দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী । ফিল্ডিং কোচ মুনিশ বালি ৫ লক্ষ টাকা পান । তাছাড়াও হাজির ছিলেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এই মাঠে আইপিএলের ম্যাচ হয়েছে । প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের ঘরের মাঠ মুল্লাপুরই । এই মাঠে মহিলাদের আন্তর্জাতিক ম্যাচও হয়েছে । তবে এই স্টেডিয়ামে এবারই প্রথম পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হল।

জু

প্রসঙ্গত, ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ে যুবরাজ সিংয়ের অলরাউন্ড পারফরম্যান্স অবিস্মরণীয়। ২০১১ সালের বিশ্বকাপে তিনি ‘টুর্নামেন্টের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, হরমনপ্রীত কৌর সম্প্রতি ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দিয়ে দেশের ইতিহাসে প্রথমবার আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন। তাঁর নেতৃত্ব এবং পারফরম্যান্স পাঞ্জাব সহ সারা দেশে প্রশংসিত হয়েছে। তাই তাদের কৃতিত্বকে সম্মান দেওয়ার জন্য পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে।

নজর কেড়েছে আরও একটি ঘটনা। ম্যাচের আগে ভারতের টিম হাডলে অংশ নিতে দেখা যায় যুবরাজ সিংকে। অভিষেক শর্মা, তিলক বর্মাদের সঙ্গে আলাদা ভাবে কথাও বলেন তিনি। হেড কোচ ও প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীরকে হাসিমুখে জড়িয়েও ধরেন। তবে আনন্দের মাঝে দুঃখের বিষয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ম্যাচটি ৫১ রানে হেরে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole