নিউজ পোল ব্যুরো: কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার (Harsh Limbachiyaa) জীবনে ফের এল খুশির বার্তা। দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন এই জনপ্রিয় তারকা দম্পতি। তাদের সংসারে জন্ম নিয়েছে পুত্রসন্তান (second baby)। দ্বিতীয় সন্তানের আগমনে আনন্দে ভাসছে গোটা পরিবার। সন্তান জন্মের পর ভারতী (Bharti Singh) নিজের ভ্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাতৃত্বের অভিজ্ঞতা, আনন্দের মুহূর্তের পাশাপাশি ভয়ংকর সেই সময়ের কথাও, যখন দ্বিতীয় সন্তানের (second baby) জন্ম দিতে গিয়ে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
আরও পড়ুন : Weather Update : বড়দিনের আগে ফিরছে শীতের দাপট! কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ
সম্প্রতি প্রকাশিত ওই ভ্লগে ভারতী জানান, সন্তান প্রসবের আগে থেকেই তিনি প্রস্তুত ছিলেন ছেলে-মেয়ে—দু’ভাবনাতেই। হাসপাতালে যাওয়ার সময় সঙ্গে নিয়েছিলেন গোলাপি ও নীল—দুই রঙের জামা। তার কথায়, মেয়ে হলে গোলাপি আর ছেলে হলে নীল জামা পরাবেন ভেবেছিলেন। শেষ পর্যন্ত নীল জামাটাই কাজে লেগেছে, কারণ তাদের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। দ্বিতীয় সন্তানের নামও ভ্লগেই প্রকাশ করেন ভারতী (Bharti Singh)। তিনি জানান, ছেলের নাম রাখা হয়েছে ‘কাজু’। এই নতুন অতিথিকে পেয়ে সবচেয়ে বেশি খুশি তাদের প্রথম সন্তান গোলা। ভাইকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত সে। তবে আপাতত কাজুকে সকলের সামনে আনছেন না ভারতী। এর কারণও স্পষ্ট করেছেন। ভারতীর মতে (Bharti Singh), এখনই ছেলেকে প্রকাশ্যে আনলে তার বাবা-মা রেগে যেতে পারেন। তাই পরিবারের ইচ্ছাকেই গুরুত্ব দিয়ে ঠিক সময়ে কাজুকে সবার সামনে আনবেন বলে জানিয়েছেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ভ্লগে দ্বিতীয় সন্তানের জন্মদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথাও অকপটে তুলে ধরেন ভারতী (Bharti Singh)। তিনি জানান, সন্তানের জন্মের দিন ভোর ছ’টার সময় হঠাৎই বুঝতে পারেন তার ‘ওয়াটার ব্রেক’ শুরু হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখেন জামাকাপড় পুরো ভিজে। সঙ্গে সঙ্গে নিজের চিকিৎসককে ফোন করেন তিনি। চিকিৎসক দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই মুহূর্তের কিছু ভিডিও ভারতী নিজেই মোবাইলে রেকর্ড করেছিলেন, যা ভ্লগে দেখানো হয়েছে। ভিডিওতে ভারতীকে বলতে শোনা যায়, তিনি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। শরীর কাঁপছিল, মনে নানা আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল। সামনে কী অপেক্ষা করছে, তা নিয়েও ছিলেন অনিশ্চিত। সেই আতঙ্ক, উদ্বেগ আর মাতৃত্বের যন্ত্রণা—সবটাই তিনি নিঃসংকোচে ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। দ্বিতীয়বার মা হওয়ার এই অভিজ্ঞতা ভারতীর জীবনে যেমন আনন্দের, তেমনই স্মৃতির পাতায় রয়ে যাবে এক গভীর আবেগঘন অধ্যায় হিসেবেই।
