Jacqueline Fernandez : দুঃসময়ের মাঝেই মানবিকতার নজির! বড়দিনে পথশিশুদের জন্য ‘সিক্রেট সান্টা’ জ্যাকলিন ফার্নান্ডেজ

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: মাসখানেক আগেই জীবনের অন্যতম বড় আঘাত পেয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। মায়ের প্রয়াণের শোক সামলানোর আগেই তাকে জড়িয়ে ধরে একের পর এক বিতর্ক। সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে সম্পর্কের জল্পনা, আইনি টানাপড়েন—সব মিলিয়ে গত এক বছর ধরে কার্যত ঝড়ের মধ্যে দিয়েই কাটছে তার জীবন। তবে ব্যক্তিগত জীবনের এই দুঃসময়েও নিজেকে গুটিয়ে নেননি জ্যাকলিন (Jacqueline Fernandez)। বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। বড়দিন (Christmas 2025, Xmas Celebration) মানেই আনন্দ, আলো, উপহার আর আপনজনের সঙ্গে সময় কাটানো। শহরজুড়ে ঝলমলে সাজ, কেক-পেস্ট্রি আর নতুন জামাকাপড়ে মেতে ওঠে সাধারণ মানুষ। কিন্তু এই উৎসবের উচ্ছ্বাস থেকে বহু পথশিশু আজও বহু দূরে। খোলা আকাশের নিচেই যাদের রাত কাটে, শীতের রাতে যাদের গায়ে দেওয়ার মতো উষ্ণ পোশাক পর্যন্ত জোটে না—তাদের কথা খুব কম মানুষই ভাবে। সেই না-বলা কষ্টের কথাই যেন অনুভব করলেন জ্যাকলিন।

আরও পড়ুন : Metabolic Syndrome : ছোট থেকেই বাড়ছে ওজন, শিশুদের শরীরে নীরবে থাবা বসাচ্ছে ‘মেটাবলিক সিনড্রোম’

https://www.instagram.com/p/DSooFW5j9JJ/?img_index=2&igsh=MTNuMnZkN3NteWllYQ==

বড়দিনের আনন্দে তিনি নিজেই সান্টা (Secret Santa, Santa Claus for Kids) সেজে উঠলেন পথশিশুদের জন্য। ‘সিক্রেট সান্টা’ রূপে শহরের রাস্তায় হাজির হয়ে শিশুদের হাতে তুলে দিলেন নানা উপহার। কারও জন্য চকোলেট, কারও জন্য ফুল, আবার কারও জন্য ছোটখাটো প্রয়োজনীয় সামগ্রী। শুধু উপহার বিলিই নয়, শিশুদের সঙ্গে গল্পে মেতে ওঠা, হাসি-আড্ডায় সময় কাটাতেও দেখা গেল অভিনেত্রীকে (Jacqueline Fernandez)। কিছুক্ষণের জন্য হলেও সেই শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আপ্লুত জ্যাকলিন (Jacqueline Fernandez) নিজেও। এই মানবিক উদ্যোগের ঠিক আগের দিনই অবশ্য তাঁকে ঘিরে নতুন বিতর্কের খবর সামনে আসে। জানা যায়, বড়দিন উপলক্ষে সুকেশ চন্দ্রশেখর নাকি জেলে বসেই জ্যাকলিনকে লস অ্যাঞ্জেলসের একটি বিলাসবহুল প্রাইভেট ভিলা (Los Angeles Private Villa, Luxury Gift) উপহার দিয়েছেন। সঙ্গে পাঠিয়েছেন একটি রোম্যান্টিক চিঠিও। গলফ কোর্স, সুইমিং পুল ও অত্যাধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর সেই সম্পত্তি ঘিরে শুরু হয় তীব্র চর্চা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে সব বিতর্ক, সমালোচনার মাঝেও জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) প্রমাণ করলেন—আত্মকেন্দ্রিক না হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তার কাছে প্রকৃত উৎসবের মানে। দুঃখের মধ্যেও যে মানবিকতা হারায়নি, বড়দিনে সেই বার্তাই যেন ছড়িয়ে দিলেন এই অভিনেত্রী।