Career Opportunity: একাদশদ্বাদশে এডুকেশন পড়েছেন? উচ্চশিক্ষা থেকে কর্মজীবন! কোন পথে খুলছে সম্ভাবনার দরজা

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: একাদশ দ্বাদশ স্তরে যাঁরা এডুকেশন বা শিক্ষা বিষয়টি নিয়ে পড়াশোনা করেছেন, তাঁদের অনেকের মনেই প্রশ্ন থাকে, এই বিষয় নিয়ে উচ্চশিক্ষায় এগোনোর সুযোগ কতটা, আর ভবিষ্যতে চাকরির ক্ষেত্রই বা কোথায়। বাস্তবে শিক্ষা বিষয়টি কেবল শিক্ষকতা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়ের পরিধি ও গুরুত্ব অনেকটাই বেড়েছে। ফলে পরিকল্পিত ভাবে এগোতে পারলে (Career Opportunity) তৈরি হতে পারে বহুমুখী কর্মজীবনের রাস্তা। এডুকেশন বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনার সময় শিক্ষার মনস্তাত্ত্বিক, সামাজিক, ঐতিহাসিক ও দার্শনিক দিকগুলি বিস্তারিত ভাবে শেখানো হয়। শিক্ষাব্যবস্থা কী ভাবে গড়ে উঠেছে, শেখার প্রক্রিয়ায় মানুষের আচরণ ও মানসিক বিকাশের ভূমিকা কী, পাঠদান ও মূল্যায়নের পদ্ধতি এই সব কিছুই পাঠ্যক্রমের অংশ। এই পর্যায় থেকেই অনেক পড়ুয়া (Career Opportunity) তৈরি করার লক্ষ্যে স্নাতকোত্তর ও গবেষণার দিকে এগোনোর পরিকল্পনা করেন।

আরও পড়ুন:Abhishek Banerjee:‘গণতন্ত্র দুর্বল করার চক্রান্ত’ — নির্বাচন কমিশন ও বিজেপিকে তুলোধোনা অভিষেকের!

রাজ্যের একাধিক নামী বিশ্ববিদ্যালয় ও কলেজে এডুকেশন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এই বিষয় নিয়ে উচ্চতর পড়াশোনা করা যায়। স্নাতকোত্তরের পর এমফিল বা পিএইচডি করার সুযোগও রয়েছে, যা ভবিষ্যতে শিক্ষাবিদ বা গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে এবং (Career Opportunity) আরও বিস্তৃত করে। চাকরির ক্ষেত্রে এডুকেশন বিষয়ে পড়াশোনা করা পড়ুয়াদের সামনে একাধিক পথ খোলা থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। আবার শিক্ষকতার পেশায় সরাসরি যুক্ত হতে চাইলে আলাদা করে ব্যাচেলর অফ এডুকেশন বা বিএড ডিগ্রি নিয়ে স্কুল শিক্ষক হওয়াও সম্ভব।

প্রশাসনিক স্তরেও এই বিষয়ের গুরুত্ব কম নয়। ব্লক এডুকেশন অফিসার, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের মতো পদে নিয়োগের ক্ষেত্রে এডুকেশন ব্যাকগ্রাউন্ড বড় সুবিধা দেয় এবং (Career Opportunity) বাস্তব রূপ পায়। এ ছাড়াও এডুকেশন কাউন্সিলর হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনে কাজের সুযোগ রয়েছে। শিক্ষা নীতি, পাঠ্যক্রম উন্নয়ন বা শিক্ষাসংক্রান্ত প্রকল্পে যুক্ত হওয়ার পথও খোলা থাকে। সব মিলিয়ে বলা যায়, একাদশ–দ্বাদশে এডুকেশন বিষয়টি বেছে নেওয়া মানেই ভবিষ্যৎ সীমাবদ্ধ নয়; বরং সঠিক পরিকল্পনা ও উচ্চশিক্ষার মাধ্যমে (Career Opportunity) আপনাকে পৌঁছে দিতে পারে স্থিতিশীল ও সম্মানজনক কর্মজীবনে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspol