নিউজ পোল ব্যুরো: বিশ্ব রাজনীতির উত্তেজনা সরাসরি প্রভাব ফেলল মূল্যবান ধাতুর বাজারে। ভেনেজ়ুয়েলায় আমেরিকার সামরিক অভিযানের খবরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার জেরে হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে সোনার দাম (Gold Price Today)। আগে থেকেই বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন যে ভূ-রাজনৈতিক টানাপোড়েন বাড়লে সোনা ও তেলের দাম ঊর্ধ্বমুখী হবে। তবে একদিনেই সোনার দামে (Gold Price Today) যে এত বড় বৃদ্ধি দেখা যাবে, তা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। কলকাতার বাজারে একদিনেই সোনার দাম ১৫ হাজার টাকার বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে (Kolkata Gold Price)। শুধু সোনাই নয়, একইসঙ্গে রুপোর দামও বড়সড় ধাক্কা দিয়ে বেড়েছে। বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতা—সবাই এখন নজর রাখছেন প্রতিদিনের সোনা-রুপোর দামের ওঠানামার দিকে(Gold – Silver Price Today)।
আজ, ৫ জানুয়ারি কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে পৌঁছেছে ১৩ হাজার ৭৪০ টাকায়। সেই হিসেবে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৩ লক্ষ ৭৪ হাজার টাকা। মাত্র একদিনেই এই ক্যাটাগরির সোনার দাম বেড়েছে প্রায় ১৫ হাজার ৮০০ টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় বৃদ্ধি। ২২ ক্যারেট সোনার দামও একইভাবে চমকে দেওয়ার মতো বেড়েছে। আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম রয়েছে ১২ হাজার ৫৯৫ টাকা। ১০ গ্রাম কিনতে হলে গুনতে হচ্ছে ১ লক্ষ ২৫ হাজার ৯৫০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা। একদিনেই ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ১৪ হাজার ৫০০ টাকা। ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও ঊর্ধ্বগতি অব্যাহত। আজ ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ১০ হাজার ৩০৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৫০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ১০ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকায়। একদিনেই এই সোনার দামে বেড়েছে প্রায় ১১ হাজার ৮০০ টাকা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও (Silver Price)। আজ কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ২৪ হাজার ৭০০ টাকা এবং ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৭ হাজার টাকায়। মাত্র একদিনেই রুপোর দাম বেড়েছে প্রায় ৬ হাজার টাকা(Silver Price)। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনেও সোনা ও রুপোর বাজারে এই অস্থিরতা বজায় থাকতে পারে। ফলে বিনিয়োগ বা গয়না কেনার আগে বাজারের গতিবিধি ভালোভাবে নজরে রাখার পরামর্শ দিচ্ছেন তারা।
