নিউজ পোল ব্যুরো: এবার শীতের দাপটে কার্যত কাঁপছে কলকাতা-সহ গোটা বাংলা (Kolkata Weather Update)। বহু বছরের রেকর্ড ভেঙে দক্ষিণবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে (South Bengal Winter)। সাধারণত জানুয়ারির মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে এমন তীব্র শীত অনুভূত হলেও, চলতি বছরে পৌষ মাসের শুরু থেকেই ঠান্ডার প্রকোপ চোখে পড়ার মতো (Weather Update) । আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office) সূত্রে জানা গিয়েছে, আপাতত এই শীত কমার কোনও ইঙ্গিত নেই। বরং পৌষ সংক্রান্তি পর্যন্ত ঠান্ডা একই রকম বজায় থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে (Weather Update)। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৩ ডিগ্রি কম। দিনের বেলাতেও শীতের দাপট কমেনি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৭ ডিগ্রি কম। ফলে সকাল থেকে রাত—সারাদিনই ঠান্ডার অনুভূতি স্পষ্ট (Weather Update)।
আরও পড়ুন : Healthy Skin : স্বাস্থ্যকর খাবারই কি ব্রণের কারণ? ত্বকের ক্ষতি ডেকে আনতে পারে যে সব খাদ্য
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন কলকাতা (Kolkata) ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামিকাল এবং পরশু কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে (Kolkata Weather Update)। সর্বোচ্চ তাপমাত্রাও ২১ থেকে ২২ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office) আরও জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত কলকাতার তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই (Kolkata Weather Update)। অর্থাৎ, শীতের আমেজ বজায় থাকবে আরও বেশ কয়েকদিন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কঠোর (North Bengal Weather Update)। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। গোটা উত্তরবঙ্গেই কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ার দাপট চলছে। দক্ষিণবঙ্গের মধ্যে আজ শীতলতম স্থান হিসেবে উঠে এসেছে শ্রীনিকেতন, যেখানে তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস (North Bengal Weather Update)। সব মিলিয়ে, পৌষ সংক্রান্তির আগে পর্যন্ত রাজ্যবাসীকে শীতের কাঁপুনি নিয়েই দিন কাটাতে হবে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।
