নিউজ পোল ব্যুরো: শরীর ভালো রাখার জন্য আমরা অনেক সময় এমন কিছু খাবার নিয়মিত খাই, যেগুলি পুষ্টিগুণে ভরপুর। কিন্তু সেই স্বাস্থ্যকর খাবারগুলিই যে সব মানুষের ত্বকের জন্য সমানভাবে উপকারী হবে, এমন নয়। বাস্তবে দেখা যাচ্ছে, কিছু খাবার শরীরের পক্ষে ভালো হলেও ত্বকের ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে (Healthy Skin)। বিশেষ করে যাদের ত্বক ব্রণপ্রবণ, তাদের ক্ষেত্রে এই খাবারগুলি সমস্যা বাড়িয়ে দিতে পারে। ত্বকের ধরন বা প্রকৃতি না বুঝে খাদ্যাভ্যাস গড়ে তুললে অজান্তেই ব্রণের ঝুঁকি বেড়ে যায় (Healthy Skin)।
বেঙ্গালুরুর বিশিষ্ট ত্বকের চিকিৎসক নীরা নাথন সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে, কিছু খাবার চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘অ্যাকনে ট্রিগার’ হিসেবে কাজ করে। অর্থাৎ এগুলি সরাসরি ক্ষতিকর না হলেও, নির্দিষ্ট কিছু মানুষের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে ব্রণের সমস্যা বাড়িয়ে দিতে পারে (Healthy Skin)। দুধ এবং দুগ্ধজাত খাবার তার অন্যতম উদাহরণ। দুধে ক্যালশিয়াম ও প্রোটিন থাকলেও, গরুর দুধে থাকা কিছু হরমোন ও অ্যামাইনো অ্যাসিড রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে ত্বকে তেলের নিঃসরণ বেড়ে যায় এবং ব্রণের সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে স্কিমড মিল্ক বা ফ্যাট-ফ্রি দুধ অনেকের ক্ষেত্রে বেশি সমস্যা ডেকে আনে (dairy acne, milk and acne)। বর্তমানে জিম বা শরীরচর্চার সঙ্গে যুক্ত বহু মানুষ হোয় প্রোটিন গ্রহণ করেন। এটি পেশি গঠনে সহায়ক হলেও, শরীরে আইজিএফ-১ নামের হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এই হরমোন ত্বকের তৈলগ্রন্থিকে অতিসক্রিয় করে তোলে, যার ফলে মুখ, পিঠ বা বুকে ব্রণ দেখা দিতে পারে (whey protein acne)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ফল সাধারণভাবে স্বাস্থ্যের জন্য উপকারী হলেও, অতিরিক্ত মিষ্টি ফল যেমন পাকা আম, কলা বা খেজুর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়। একইভাবে সাদা ভাত বা পাউরুটির মতো উচ্চ শর্করাযুক্ত খাবার শরীরে প্রদাহ সৃষ্টি করে ব্রণের সমস্যা বাড়াতে পারে (high glycemic foods, sugar and acne)। এছাড়াও কিছু উদ্ভিজ্জ তেল ও বীজে থাকা ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে প্রদাহ বাড়ে। ওমেগা-৩ ও ওমেগা-৬-এর ভারসাম্য নষ্ট হলে ত্বকের সমস্যা প্রকট হয় (omega 6 inflammation)। এমনকি ডার্ক চকোলেটও কিছু মানুষের ক্ষেত্রে ব্রণপ্রবণতা বাড়াতে পারে, কারণ এটি শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে অতিসংবেদনশীল করে তোলে (dark chocolate acne)। তাই সুস্থ ত্বকের জন্য শুধু ভালো খাবার নয়, নিজের ত্বকের চরিত্র বুঝে সঠিক খাদ্য নির্বাচন করাই সবচেয়ে জরুরি।
