Weather Update : শীতের বিদায় নিশ্চিত! পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা, কুয়াশার সতর্কতা বজায়

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মাঘ মাস পড়তেই বাংলার শীতের চরিত্রে স্পষ্ট বদল লক্ষ্য করা যাচ্ছে। মাসের শুরু থেকেই ধীরে ধীরে কমেছে ঠান্ডার দাপট (Weather Update)। দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) দিনের বেলায় কার্যত উধাও শীত, যদিও রাত ও ভোরের দিকে এখনও হালকা শীতের অনুভূতি রয়েছে (Weather Update)। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার আর জাঁকিয়ে শীত ফেরার কোনও সম্ভাবনা নেই। বরং রাজ্যজুড়ে ধাপে ধাপে তাপমাত্রা বাড়ারই ইঙ্গিত মিলছে। আগামীকাল থেকেই শীতের আমেজ আরও কমতে পারে দক্ষিণবঙ্গে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) প্রভাবে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা (Weather Update)। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন জম্মু-কাশ্মীর অঞ্চলের উপর অবস্থান করছে। এর পাশাপাশি ২৬ তারিখ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে প্রবেশ করবে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবেই গোটা রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে।

আরও পড়ুন : Indian Army Jawan Death : ঝাড়গ্রামের সমীরণ সিংয়ের শহিদে স্তব্ধ কুচলাদাঁড়ি, ডোডায় সেনা গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

তবে তাপমাত্রা বাড়লেও কুয়াশার (Fog Alert) প্রভাব থেকে মুক্তি মিলছে না। রাজ্যের প্রায় সর্বত্রই ভোরের দিকে কুয়াশা দেখা যাবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম-সহ একাধিক জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে (Weather Update)। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কুয়াশার দাপট কমবে। কলকাতা শহরে (Kolkata Weather) আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা ছাড়াও হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গের (North Bengal Weather Update) একাধিক জেলায় ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। সামগ্রিকভাবে বলা যায়, শীত বিদায়ের পথে, আর বসন্তের আগমনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে (Weather Update)।