Weather Update : শীতের দাপটে কাঁপছে বাংলা, কুয়াশার সতর্কতা জারি—কবে মিলবে ঠান্ডা থেকে স্বস্তি?

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: গত কয়েকদিন ধরে শীতের দাপটে কার্যত জুবুথুবু অবস্থা দুই বঙ্গবাসীর। ভোর থেকে সকাল—চারদিক ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে, সঙ্গে উত্তরের ঠান্ডা হাওয়ার দাপট (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর (IMD) স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আপাতত শীত বিদায় নিচ্ছে না। বরং আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস। আবহাওয়া দফতরের মতে, আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে (South Bengal Weather Update)। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে শুষ্ক আবহাওয়া থাকলেও ঠান্ডার দাপট কমবে না। বিশেষ করে ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যাবে একাধিক জেলায়। এর জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে, যা যান চলাচলের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস (Weather Update)।

আরও পড়ুন : Pumpkin Seeds : রোজ এক মুঠো কুমড়োর বীজ, হার্ট ও প্রস্টেট সুস্থ রাখে পুরুষদের জন্য। সুপারফুড ডায়েটে রাখুন আজই!

আলিপুর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে ঠিকই, তবে তা হাড় কাঁপানো ঠান্ডা পুরোপুরি কাটিয়ে উঠতে পারবে না। শীতের রেশ বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে (Deep Depression, Bay of Bengal Weather)। এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও এর সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পড়বে না। ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবাহ অব্যাহত থাকবে এবং তার জেরেই শীতের দাপট বজায় থাকবে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে (North Bengal Weather Update)। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই (Weather Update)। সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে শীত যে একেবারে বিদায় নেবে না, সে কথাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD)।