নিউজ পোল ব্যুরো: চেনা কলকাতার ব্যস্ত রাস্তা, চেনা অলিগলি—তবু শহরের বুকেই লুকিয়ে রয়েছে এমন কিছু জায়গা, যা সামনে দিয়েই হেঁটে গেলেও অচেনা থেকে যায় (Hidden Places in Kolkata)। কালীঘাট (Kalighat) মন্দিরের নাম কলকাতাবাসীর কাছে যেমন পরিচিত, তেমনই সেই মন্দিরের কাছেই নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে এক ভিন্ন ইতিহাসের স্মৃতিবাহী উদ্যান (Hidden Places in Kolkata)। কালীঘাটের কোলাহল থেকে অল্প দূরত্বে, আদিগঙ্গার ধারে গড়ে ওঠা এই উদ্যান আজও বহন করে দক্ষিণ ভারতের এক রাজার স্মৃতি। কলকাতার দর্শনীয় স্থান বলতে সাধারণত ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম বা আলিপুর চিড়িয়াখানার কথাই আগে আসে। সাম্প্রতিক সময়ে ইকোপার্ক বা এয়ারক্রাফ্ট মিউজিয়ামের মতো নতুন জায়গা যুক্ত হলেও, ধর্মতলা থেকে মাত্র সাড়ে তিন-চার কিলোমিটার দূরের এই উদ্যান বহু মানুষের কাছেই অজানা। অথচ ইতিহাস আর স্থাপত্যের দিক থেকে এর গুরুত্ব কোনও অংশে কম নয় (Hidden Places in Kolkata)।
আরও পড়ুন : Calcutta High Court : কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি বিচারপতি সুজয় পাল, কলেজিয়ামের সিলমোহর
শোনা যায়, একসময় বাংলার নৌ-বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল আদিগঙ্গা। সেই নদীর পাশেই জরুরি প্রয়োজনে লর্ড এলগিনের সঙ্গে সাক্ষাৎ করতে এসে মহীশূরের রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার অবস্থান করেছিলেন। শিক্ষানুরাগী এই মহারাজা নারীশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দের সঙ্গেও তার ঘনিষ্ঠতার কথা ইতিহাসে উল্লেখ রয়েছে (Hidden Places in Kolkata)। দুর্ভাগ্যবশত, কলকাতিতেই ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে তার মৃত্যু হয়। লোককথা অনুযায়ী, তাঁর দাহকাজের জন্য কেওড়াতলা মহাশ্মশানের একটি অংশ ক্রয় করা হয়েছিল। সেই স্মৃতিকে কেন্দ্র করেই ধীরে ধীরে গড়ে ওঠে একটি ঘাট ও উদ্যান, যার এক প্রান্তে নির্মিত হয় বিষ্ণুমন্দির। আজকের মহীশূর উদ্যান সেই ইতিহাসেরই নীরব সাক্ষী (Hidden Places in Kolkata)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উদ্যানের প্রবেশদ্বার থেকেই চোখে পড়ে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের স্পষ্ট ছাপ। সাদা রঙের সুউচ্চ তোরণে গজলক্ষ্মীর রিলিফ, ভিতরে ঢুকলেই পরিচ্ছন্ন বাগান, ছাঁটা ঘাস, ফুল আর ফোয়ারা—সব মিলিয়ে যেন শহরের কোলাহল ছাপিয়ে অন্য রাজ্যে পৌঁছে যাওয়া। কর্নাটকি স্থাপত্যরীতিতে নির্মিত শ্বেতশুভ্র বিষ্ণুমন্দিরটি বিশেষভাবে নজর কাড়ে। হালেবিদুর মন্দিরশৈলীর সঙ্গে এর মিল স্পষ্ট। কষ্টিপাথরের মূর্তি, সূক্ষ্ম কারুকাজ এবং পাশে ছোট শিবমন্দির এই চত্বরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একসময় অবহেলায় জায়গাটি নষ্ট হতে বসেছিল। পরে কলকাতা পুরসভার তত্ত্বাবধানে পুনরুদ্ধার হয় এই উদ্যান। আজ শীতের সকালে বা বিকেলের অবসরে এখানে এলে মনে হবে—কলকাতার বুকেই লুকিয়ে আছে দক্ষিণ ভারতের এক টুকরো ইতিহাস (Hidden Places in Kolkata)।
