Calcutta High Court : কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি বিচারপতি সুজয় পাল, কলেজিয়ামের সিলমোহর

কলকাতা

নিউজ পোল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল (Justice Sujoy Paul)। দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের পর এবার স্থায়ীভাবে এই গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন তিনি। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়ামের বৈঠকে তার নামেই চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়। এর ফলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) প্রশাসনিক স্থিতিশীলতা ফিরল বলে মনে করছেন আইন মহলের একাংশ।

আরও পড়ুন : Iran: অগ্নিগর্ভ ইরানে এবার বন্দি ভারতীয়রা! চাঞ্চল্যকর তথ্য আসতেই মুখ খুলল খামেনেই প্রশাসন

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর নেওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি সুজয় পাল (Justice Sujoy Paul)। সেই সময় তিনি বিচারব্যবস্থার দৈনন্দিন কাজকর্ম ও প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পরিচালনা করেন। তার আগেও এই পদে ছিলেন বিচারপতি সৌমেন সেন। পরে তাঁকে মেঘালয় হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করা হলে সেই দায়িত্ব গ্রহণের পর বিচারপতি পাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান। বিচারপতি সুজয় পালের ব্যক্তিগত জীবনও বেশ তাৎপর্যপূর্ণ। তিনি একটি প্রবাসী বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন, যদিও তার শৈশব ও বেড়ে ওঠা মূলত মধ্যপ্রদেশে। শিক্ষাজীবনের শুরু এলএস ঝা মডেল স্কুলে। পরবর্তীতে মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত রাণি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। সেখান থেকেই আইনশিক্ষা সম্পূর্ণ করে এলএলবি ডিগ্রি লাভ করেন বিচারপতি পাল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-

https://youtube.com/@thenewspole

আইনজীবী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার পর ২০১১ সালে তিনি জব্বলপুর বেঞ্চে মধ্যপ্রদেশ হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হিসেবে নিযুক্ত হন। বিচারক হিসেবে তার কর্মজীবন নানা গুরুত্বপূর্ণ রায়ের জন্য উল্লেখযোগ্য। পরবর্তীতে তার পুত্র মধ্যপ্রদেশ হাইকোর্টে (Calcutta High Court) আইন পেশায় যুক্ত হওয়ায় তাকে তেলঙ্গানা হাইকোর্টে বদলি করা হয়, যাতে স্বার্থের সংঘাত এড়ানো যায়। ২০২৫ সালের ২৬ মে, তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম তাকে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বদলির সুপারিশ করে। সেই সুপারিশ কার্যকর হওয়ার পর থেকেই তিনি এই হাইকোর্টে দায়িত্ব পালন করছেন। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৮ সালের পর এই প্রথম কলকাতা হাইকোর্টে বাঙালি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ। ২০১৮ সালে প্রধান বিচারপতি পদ থেকে শেষ বাঙালি বিচারপতির অবসর নেওয়ার পর দীর্ঘ কয়েক বছর এই পদে আর কোনও বাঙালি বিচারপতি ছিলেন না। বিচারপতি সুজয় পালের নিয়োগ সেই শূন্যতা পূরণ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।