Weather Update : মেঘ কাটতেই কামড় বসাল শীত! মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস রাজ্যজুড়ে

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে ফের কনকনে শীতের কবলে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ (Weather Update)। কয়েকদিন আগে পর্যন্ত শ্রীলঙ্কা সংলগ্ন নিম্নচাপের প্রভাবে রাজ্যের আকাশে ঘনঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল। সেই মেঘই উত্তুরে হাওয়ার গতিকে অনেকটাই আটকে দিয়েছিল (Weather Update)। ফলে শীতের দাপট কিছুটা কমে গিয়ে তাপমাত্রায় সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছিল। তবে পরিস্থিতি এখন একেবারেই বদলে গিয়েছে। আকাশ পরিষ্কার হতেই ফের সক্রিয় হয়ে উঠেছে হিমেল উত্তর-পশ্চিমী হাওয়া, যার প্রভাবে এক ধাক্কায় অনেকটাই নেমে গেল পারদ (Weather Update)।

আরও পড়ুন : Hidden Places in Kolkata : কলকাতার বুকেই লুকিয়ে দক্ষিণ ভারতের রাজাদের স্মৃতি! মহীশূর উদ্যানের ইতিহাস ও সৌন্দর্য

আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শীতের এই তীব্র ইনিংস এখানেই শেষ নয়। বরং মকর সংক্রান্তির সময় রাজ্যজুড়ে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে (Weather Update)। কলকাতা (Kolkata) ও তার আশপাশের এলাকায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। দিনের বেলাতেও শীতের অনুভূতি বজায় থাকবে, বিশেষ করে ভোর ও রাতের দিকে হিমেল হাওয়ার দাপট আরও বাড়বে (Weather Update)। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের প্রভাব আরও বেশি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গ্রামাঞ্চলে শীতের তীব্রতা শহরের তুলনায় বেশি অনুভূত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা(Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গেও পরিস্থিতি যথেষ্ট কঠিন (North Bengal Weather Update)। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একাধিক এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর। পাহাড়ি অঞ্চলে ঠান্ডা আরও তীব্র হচ্ছে—দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় পারদ ২ থেকে ৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। এর আগে সেখানে তাপমাত্রা ১.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার নজিরও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আগামী সাতদিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং পরবর্তী পাঁচ থেকে সাত দিন শুষ্ক ও শীতল আবহাওয়া বজায় থাকবে। অর্থাৎ মকর সংক্রান্তি পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডার জন্য প্রস্তুত থাকতেই হবে বঙ্গবাসীকে (Weather Update)।