BCB and ICC : ভারত নিরাপদ নয়, চিঠি দিয়েছে আইসিসি!

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি (ICC)৷ এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বিসিবি (BCB)। কিন্তু বিসিবির এই দাবি ভিত্তিহীন। জানিয়েছে আইসিসি।

আরও পড়ুন:Shikhar Dhawan: সুখবর! বাগদান সেরে ব্যাক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু শিখর ধাওয়ানের

বিসিবিকে নাকি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল৷ তিনি দাবি করেছেন আইসিসির নিরাপত্তা দল একটি চিঠি পাঠিয়েছে বিসিবিকে। সেই চিঠিতে বলা তিনটি বিষয় নিয়ে বলা হয়েছে:

১. যদি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত থাকেন

২. যদি বাংলাদেশের সমর্থকেরা জাতীয় জার্সি পরে বাইরে ঘোরাফেরা করেন

৩. কলকাতায় নির্বাচন যত ঘনিয়ে আসবে তত পরিস্থিতি খারাপ হতে পারে

এই তিনটি ক্ষেত্রে নাকি বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাবে। এমনটাই জানানো হয়েছে আইসিসির তরফে! যদিও হাস্যকর এই দাবি তৎক্ষণাৎ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে আইসিসির তরফে এখনও পর্যন্ত কিছুই সরকারিভাবে জানানো হয়নি বিসিবিকে।

 

আইসিসির এমন বক্তব্যকে ‘উদ্ভট’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, ‘‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না৷’’

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘‘আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে৷ পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই৷’’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য,ইডেনে একাধিক ম্যাচ রয়েছে বাংলাদেশের। একাধিক সংবামাধ্যম সূত্রের খবর, বাংলাদেশ যেভাবে শেষ মূহূর্তে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন করছে, তা মেনে নেওয়া মুশকিল। কারণ, ইতিমধ্যেই T20 বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। গোটা টুর্নামেন্টের সঙ্গে একটি বিরাট ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে। জানা যাচ্ছে, ICC বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের ম্যাচের ভেন্যু বদল করা যেতে পারে। দেশ নয়।