Suvendu Adhikari: অভিষেকের লোকসভায় শুভেন্দুর ‘ডায়মন্ড-মডেল’! পুলিশ ও বিধায়কদের নিয়ে আজই মেগা বৈঠক বিরোধী দলনেতার

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় প্রশাসনিক বৈঠক করতে শনিবার ডায়মন্ড হারবারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুপুর ১টায় পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে ডায়মন্ড হারবার এলাকার বিধায়কদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার শীর্ষ পুলিশ আধিকারিকদের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা, কাজের গতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। সূত্রের খবর, এই বৈঠক থেকেই ডায়মন্ড হারবারের জন্য একাধিক নতুন প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ফলে প্রশাসনিক বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:BjP Govt allowance: রাজ্যবাসীর জন্য বড় সুখবর! এবার দ্বিগুণ হচ্ছে একাধিক জনকল্যাণমূলক ভাতা

শুভেন্দু অধিকারীর আগমন উপলক্ষে ডায়মন্ড হারবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক জমায়েত হতে পারেন বলে মনে করা হচ্ছে। যে হোটেলে বৈঠক হবে, সেখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র। সেই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি শুরু হওয়ায় রাজনৈতিক তাৎপর্য নিয়ে জল্পনা তুঙ্গে। ডায়মন্ড হারবারের কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী ফলতায় একটি কর্মিসভায় যোগ দেবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole