Smartphone Price: আঙুল ছোঁয়া ছাড়াই স্ক্রল? স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে আসছে ‘ক্লিক কমিউনিকেটর’

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: যত দিন যাচ্ছে, ততই স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। সকাল থেকে রাত—কাজের ফাঁকে, রাস্তা চলতে চলতে কিংবা হাটে-বাজারে, চোখ আটকে থাকছে ফোনের স্ক্রিনে। কারও নেশা সমাজমাধ্যমে অবিরাম স্ক্রল করা, তো কারও আবার অনলাইন গেম। এই অতিরিক্ত ব্যবহার থেকেই জন্ম নিচ্ছে এক ধরনের আসক্তি, যাকে আজকাল বলা হচ্ছে । ঠিক এই সমস্যার বিরুদ্ধেই ব্যতিক্রমী সমাধান নিয়ে হাজির হয়েছেন তিন তরুণ বন্ধু।

আরও পড়ুন:WhatsApp: হোয়াটসঅ্যাপ প্রোফাইলে বড় বদল, কভার ফটো ফিচার আনছে মেটা

তাদের তৈরি নতুন ধরনের মুঠোবন্দি ডিভাইসটির নাম ‘ক্লিক কমিউনিকেটর’। এটি মূলত একটি কি-প্যাডযুক্ত স্মার্টফোন, যা ব্যবহারকারীদের অহেতুক স্ক্রলিং অভ্যাস কমাতে সাহায্য করবে বলে দাবি নির্মাতাদের। যারা সারাক্ষণ টাচ স্ক্রিনে টাইপ করতে করতে ক্লান্ত, তাদের জন্য এই ফোন হতে পারে স্বস্তির বিকল্প। নির্মাতাদের মতে, প্রয়োজনীয় ডিজিটাল কাজ যেমন মেসেজ, মেল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে, কিন্তু অযথা স্ক্রিনে আঙুল চালানোর প্রবণতা অনেকটাই কমবে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর বিশেষ কি-প্যাড। সাধারণ বোতামযুক্ত কি-প্যাডটিকে প্রয়োজন অনুযায়ী ট্র্যাক প্যাডে রূপান্তর করা যাবে ফলে স্ক্রিনে সরাসরি আঙুল না ছুঁইয়েও ব্যবহারকারী স্ক্রল করতে পারবেন বা অন্যান্য কাজ সম্পন্ন করতে পারবেন। এতে মনোযোগ নষ্ট না করে দ্রুত কাজ সারা সম্ভব হবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ।

ফিচারের দিক থেকেও ফোনটি পিছিয়ে নেই। ‘ক্লিক কমিউনিকেটর’-এ থাকছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা, টাইপ-সি চার্জিং পোর্ট এবং আধুনিক অপারেটিং সিস্টেম । চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে ফোনটি আসার কথা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

নকশার ক্ষেত্রেও ফোনটি আলাদা নজর কেড়েছে। এর ডিজাইনে পুরনো ব্ল্যাকবেরি ফোনের ছাপ স্পষ্ট , যা নস্টালজিয়া ও আধুনিকতার মিশেল। একঘেয়ে আইফোন বা পিক্সেল ফোনে বিরক্ত ব্যবহারকারীদের কাছে এটি হয়ে উঠতে পারে স্বাভাবিক পছন্দ ।

ইতিমধ্যেই ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ক্রেতাদের দিতে হচ্ছে ৫০০ ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪৫,১৩৫ টাকা। প্রযুক্তি দুনিয়ায় এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই স্মার্টফোন ব্যবহারের ধারা বদলে দিতে পারে কি না, এখন সেটাই দেখার।