WhatsApp: হোয়াটসঅ্যাপ প্রোফাইলে বড় বদল, কভার ফটো ফিচার আনছে মেটা

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আবারও বড় চমক আনতে চলেছে মেটা। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি বরাবরই নতুন নতুন ফিচার এনে ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত করার চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে একেবারে নতুন প্রোফাইল ফিচার—কভার ফটো ব্যবহারের সুবিধা। এতদিন পর্যন্ত এই সুবিধা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে সীমাবদ্ধ থাকলেও, খুব শিগগিরই সাধারণ ইউজাররাও এটি ব্যবহার করতে পারবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Narendra Modi history speech:‘ইতিহাস আড়ালের চেষ্টা হয়েছে’—সোমনাথ স্বাভিমান পর্বে বিভাজনের বিরুদ্ধে ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর!

ফেসবুক কিংবা লিঙ্কডইনের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে কভার ফটো প্রোফাইলকে আলাদা মাত্রা দেয়। একই ভাবেই হোয়াটসঅ্যাপেও কভার ফটো চালু হলে, ইউজাররা নিজেদের ব্যক্তিত্ব, পছন্দ কিংবা ভাবনাকে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। প্রোফাইল ছবি যেখানে একটি নির্দিষ্ট পরিচয় দেয়, সেখানে কভার ফটো প্রোফাইলকে করে তোলে আরও আকর্ষণীয় ও ব্যক্তিগত। রিপোর্ট অনুযায়ী, আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই প্ল্যাটফর্মেই এই ফিচার আনার পরিকল্পনা চলছে। তবে আপাতত এটি পরীক্ষামূলক স্তরেই রয়েছে। এদিকে শুধু প্রোফাইল নয়, হোয়াটসঅ্যাপ স্টেটাসেও বড় পরিবর্তন আসতে চলেছে। জানা যাচ্ছে, স্টেটাস ফিচারের সঙ্গে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Meta AI। এই নতুন আপডেটের মাধ্যমে ইউজাররা সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যেই স্টেটাসের ছবি এডিট করতে পারবেন। এতদিন ছবি এডিট করার জন্য আলাদা অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করতে হত, কিন্তু এবার সেই ঝামেলা আর থাকবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

নতুন এই এআই-চালিত টুলগুলির সাহায্যে ছবি আরও ক্রিয়েটিভ, আকর্ষণীয় ও আধুনিক করে তোলা যাবে। শুধু সাধারণ এডিটিং নয়, থাকছে আরও উন্নত ফিচার—যা স্টেটাসকে করে তুলবে একেবারে আলাদা ও নজরকাড়া। হোয়াটসঅ্যাপের স্টেটাস বিভাগে এই স্মার্ট টুলগুলি যুক্ত হলে, কনটেন্ট শেয়ার করার অভিজ্ঞতাও অনেক বেশি সহজ ও আনন্দদায়ক হবে। সব মিলিয়ে বলা যায়, প্রোফাইল কভার ফটো এবং এআই-ভিত্তিক স্টেটাস এডিটিং ফিচার হোয়াটসঅ্যাপকে আরও বেশি সোশাল ও ইন্টার‌্যাকটিভ করে তুলবে। এখন শুধু সময়ের অপেক্ষা—কবে এই নতুন সুবিধাগুলি সাধারণ ইউজারদের হাতে পৌঁ


ছয়।