Weather Update : শীতের দাপট ফিকে, মাঘেই কি শেষ কনকনে ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শীতের মাঝপথে হঠাৎই ইউটার্ন নিয়েছে বাংলার আবহাওয়া। কয়েক দিন আগেও কনকনে ঠান্ডায় কাঁপছিল রাজ্য। ভোররাতে কুয়াশা, উত্তুরে হাওয়ার দাপটে জবুথবু পরিস্থিতি ছিল দক্ষিণবঙ্গ জুড়ে ( Weather Update)। কিন্তু মাঘ মাস শুরু হতেই সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। আপাতত হালকা শিরশিরানি থাকলেও শীতের দাপট কার্যত বিদায় নিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে এবং কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather, Kolkata Weather) শীত আরও কমবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বুধবারের পরবর্তী কয়েক দিন তাপমাত্রায় বিশেষ কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই (Weather Update)। অর্থাৎ, উষ্ণতার এই ধারা আপাতত বজায় থাকবে। যদিও গভীর রাত এবং ভোরের দিকে ঠান্ডার আমেজ কিছুটা অনুভূত হবে, দিনের বেলায় শীতের কামড় তেমন থাকছে না (Weather Update)।

আরও পড়ুন : /Narendra Modi on Bengal investment:আইনশৃঙ্খলা না বদলালে বিনিয়োগ নয়—সিঙ্গুর থেকে শর্ত জুড়লেন প্রধানমন্ত্রী!

আবহবিদদের মতে, এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে পরপর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব (Western Disturbance)। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। আবার সোমবার নতুন করে আরও একটি ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এর জেরে উত্তুরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হচ্ছে, ফলে ঠান্ডা হাওয়া ঢুকতে পারছে না বাংলায়। স্বাভাবিকভাবেই কমছে শীতের অনুভূতি। পশ্চিমের জেলাগুলিতে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। যদিও বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চলের কিছু জেলায় সামান্য পারদ নামতে পারে, তবে আগের মতো কনকনে শীত ফেরার কোনও সম্ভাবনা আপাতত নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে শীত কমলেও অন্য রূপে ভোগাবে আবহাওয়া (Weather Update)। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট বাড়বে (Fog Alert)। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে (North Bengal Weather Update)। আগামী এক সপ্তাহে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে ভোররাতে ও সকালে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।