নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের (West Bengal) বার-কাম-রেস্টুরেন্ট ও ডান্সবারের মাধ্যমে পরিচালিত একটি সংগঠিত অনৈতিক মানসিক ও শারীরিক শোষণকারী চক্রের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি চালিয়েছে কলকাতা জোনাল অফিস, ডিরেক্টরেট অফ ইনফোর্সমেন্ট (ED) ৭ নভেম্বর ২০২৫ তারিখে । প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই চক্রের সদস্যরা মহিলাদের মিথ্যা চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করছিলে কোন এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করছিলেন।
এই চক্রে যুক্ত মূল অভিযুক্তদের মধ্যে রয়েছেন জগজিৎ সিং, আজমল সিদ্দিকি, বিষ্ণু মুণ্ডরা এবং তাদের সহযোগীরা। ইডির (ED) তদন্ত শুরু হয়েছিল বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক এফআইআর-এর ভিত্তিতে, যা আইপিসি, ১৮৬০-এর বিভিন্ন ধারা, আর্মস অ্যাক্ট, ১৯৫৯ এবং অনৈতিক ট্রাফিক প্রতিরোধ আইন, ১৯৮৬-এর অধীনে দায়ের করা হয়েছিল। এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত চার্জশিটও তদন্তে সহায়ক ভূমিকা রেখেছে।
ইডি (ED) জানিয়েছে, এই চক্র মূলত তাদের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত বার-কাম-রেস্টুরেন্টের মাধ্যমে পরিচালিত। দুর্বল মহিলাদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করার পর জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করা হত। এর মাধ্যমে বিপুল পরিমাণ ‘প্রোসিডস অফ ক্রাইম’ (PoC) উৎপন্ন হয়। এই অবৈধ অর্থ, যা নগদে কোটি কোটি টাকার পরিমাণে উপার্জিত, তা বিভিন্ন কোম্পানির মাধ্যমে লন্ডার করা হত।
তল্লাশির সময় ইডি ১.০১ কোটি টাকার বেশি নগদ এবং বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করেছে। পাশাপাশি অভিযুক্তদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও সনাক্ত করা হয়েছে। এছাড়াও উচ্চমূল্যের দুটি বিলাসবহুল গাড়ি ল্যান্ড রোভার ডিফেন্ডার এবং জাগুয়ার পিএমএলএ ধারার অধীনে ফ্রিজ করা হয়েছে।
তদন্ত এখনও চলমান এবং ইডি বলেছে, আগামী দিনে এই চক্রের আরও বিস্তারিত অর্থনৈতিক লেনদেন এবং সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিত করা হবে। এই অভিযান পশ্চিমবঙ্গের গণমাধ্যম ও সমাজের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে, অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রম কোনোভাবেই অব্যাহত থাকবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
