নিউজ পোল ব্যুরো:বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজার আগেই প্রশাসনিক ও বিচারবিভাগীয় স্তরে নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছে। বিশেষত, রাজ্যে চলা বিশেষ তদন্ত রিপোর্ট বা এসআইআর নিয়ে একাধিক তথ্যগত অসঙ্গতির অভিযোগ ওঠায় কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট (Calcutta High Court Chief Justice SIR report)। শীর্ষ আদালতের নির্দেশ মেনে এই জট কাটাতে অবিলম্বে ‘জুডিশিয়াল অফিসার’ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/02/21/new-market-hawkers-fair-trade-scheme/
এরই প্রেক্ষিতে শনিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court Chief Justice SIR report) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল। বৈঠক শেষে সিইও স্পষ্ট করে দেন যে, আদালতের নির্দেশ পালন এবং আইনি স্বচ্ছতা বজায় রাখতে কমিশন সব ধরনের সহযোগিতা করবে।
অন্যদিকে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১ মার্চ থেকেই দফায় দফায় রাজ্যে আসতে শুরু করবে আধাসেনা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যার মধ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি আসবে ১ মার্চের মধ্যে এবং বাকি ২৪০ কোম্পানি পৌঁছাবে ১০ মার্চের মধ্যে। এই বিপুল সংখ্যক বাহিনীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা এবং জেলাভিত্তিক মোতায়েনের ব্লু-প্রিন্ট তৈরি করতে আগামী সোমবার বিকেল চারটেয় এক জরুরি বৈঠক ডেকেছে কমিশন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকবেন সিইও মনোজ কুমার আগরওয়াল, স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার। এছাড়াও এডিজি (আইন-শৃঙ্খলা) ও সিআইএসএফ-এর নোডাল আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসআইআর নিয়ে আদালতের কড়াকড়ি এবং ভোটের অনেক আগেই বিপুল বাহিনী মোতায়েনের এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনের নিরাপত্তাকে অন্য মাত্রায় নিয়ে গেল। সোমবারের বৈঠকের পরেই নিশ্চিত হওয়া যাবে, ঠিক কোন কোন এলাকায় প্রথম দফায় আধাসেনারা রুট মার্চ শুরু করবে।
