নিউজ পোল ব্যুরো: আজ, বৃহস্পতিবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair) আনুষ্ঠানিক উদ্বোধন। বইপ্রেমীদের যাতায়াত আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। বইমেলার ভিড় মাথায় রেখে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ, রবিবার ব্লু লাইনে (Blue Line Metro) অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গিয়েছে, ওইদিন নিয়মিত ১৩০টির পরিবর্তে মোট ১৬০টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি রবিবার দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া স্টেশন থেকে সকাল ৯টা নাগাদ স্বাভাবিকভাবেই মেট্রো পরিষেবা শুরু হবে। তবে যাত্রীদের সুবিধার্থে রাতের শেষ মেট্রোর সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯টা ৩০ মিনিটের বদলে ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। একইসঙ্গে শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। যদিও দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম অভিমুখে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে (Kolkata Metro)।
এদিকে, আগামিকাল শুক্রবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন (Netaji Subhas Chandra Bose Jayanti) এবং একই দিনে সরস্বতী পুজো (Saraswati Puja)। এই বিশেষ দিনে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকার সম্ভাবনায় ব্লু ও ইয়োলো লাইনে (Yellow Line Metro) মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে (বর্তমানে কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় পরিষেবা শহিদ ক্ষুদিরাম পর্যন্ত) মোট ২৭২টির বদলে ২৩৬টি মেট্রো চলবে। অর্থাৎ আপ ও ডাউন মিলিয়ে ১১৮টি করে ট্রেন পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দুটি বিশেষ আপ ট্রেন চালানো হবে। শুক্রবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোর সময়ও বদলানো হয়েছে (Kolkata Metro)। সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে। তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। রাতের শেষ মেট্রোর ক্ষেত্রেও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেনটি রাত ৯টা ৩৫ মিনিটের বদলে ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
২৩ জানুয়ারি ইয়োলো লাইনে মোট ১২০টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে ৯২টি মেট্রো চলবে (Kolkata Metro)। সকালে প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকলেও, রাতে শেষ মেট্রোর সময় বদলানো হয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। অরেঞ্জ ও পার্পেল লাইনে (Orange Line, Purple Line) স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
