AI : এলন মাস্কের সতর্কবার্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে বুদ্ধিমান হতে পারে খুব শিগগিরই

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটছে প্রযুক্তি (Technology)। বর্তমান যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলি এই প্রযুক্তিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। ফলে কাজের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে। কর্মসংস্থান কমছে, কর্মী ছাঁটাই বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে—এবার কি AI মানুষকে অতিক্রম করবে?

আরও পড়ুন : Ranita Das : শুটিং সেটে অসুস্থ রণিতা দাস, ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকের মুখ্য চরিত্রের স্বাস্থ্য আপডেট

এই নিয়ে সম্প্রতি সতর্কবার্তা দিয়েছেন এলন মাস্ক (Elon Musk)। তিনি জানান, বিষয়টি আর খুব দূরে নেই। সব ঠিকঠাক থাকলে এই বছরের শেষ নাগাদ বা সর্বোচ্চ আগামী বছরের মধ্যে আমরা এমন একটি AI দেখতে পাবো যা মানুষের চেয়ে বুদ্ধিমান। এলন মাস্ক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (World Economic Forum) বার্ষিক সভায় উপস্থিত হয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স (Robotics) এত দ্রুত এগোচ্ছে যে তা সভ্যতা, অর্থনীতি এবং দৈনন্দিন জীবনের ধারা পরিবর্তন করে দিতে পারে। মাস্কের ভাষায়, “আগামী দশ বছরে কী ঘটবে তা জানি না। কিন্তু AI-এর অগ্রগতির ধারা দেখে মনে হচ্ছে, খুব শিগগিরিই এমন একটি AI তৈরি হবে যা যে কোনো মানুষের চেয়েও বুদ্ধিমত্তায় এগিয়ে থাকবে।” তিনি আরও দাবি করেন, ২০৩০ বা ২০৩১ সালের মধ্যে AI সমষ্টিগতভাবে মানবজাতির চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

গুগলের (Google) ডিপমাইন্ডের যুগ্ম প্রতিষ্ঠাতা ও প্রধান এজিআই (AGI – Artificial General Intelligence) বিজ্ঞানী শেন লেগ (Shane Legg) ও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, AI ইতিমধ্যেই ভাষা ব্যবহার (Language Processing) এবং সাধারণ জ্ঞানের (General Knowledge) ক্ষেত্রে মানুষকে অতিক্রম করতে শুরু করেছে। কয়েক বছরের মধ্যে যুক্তি প্রয়োগ (Reasoning), চাক্ষুষ উপলব্ধি (Visual Perception) এবং ধারাবাহিক শিক্ষা (Continuous Learning)-এর মতো দুর্বলতাগুলোও AI কাটিয়ে উঠবে। প্রযুক্তি জায়েন্ট ফেসবুক (Facebook), গুগল (Google), মাইক্রোসফট (Microsoft) এবং অন্যান্য সংস্থায় অনেক কাজ AI-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এর ফলে মানুষের ভূমিকা ক্রমশ কমছে। অনেকেই এখন AI-কে বিজ্ঞানের ‘অভিশাপ’ হিসেবে দেখছেন। মাস্কের সতর্কবার্তা এটিই বোঝাচ্ছে—ভবিষ্যতের সভ্যতায় AI-এর প্রভাব অত্যন্ত ব্যাপক হবে, এবং মানব জীবন ও অর্থনীতির কাঠামোয় এর প্রভাব অপরিহার্যভাবে গভীর হবে।