নিউজ পোল ব্যুরো: কয়েকদিনের সামান্য উষ্ণতার পর ফের কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) নেমে এসেছে ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি স্পষ্ট হলেও বেলা বাড়তেই তা অনেকটাই মিলিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন—তাহলে কি আবার দক্ষিণবঙ্গে শীত ফিরছে? (South Bengal Weather Update) আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস কিন্তু সেই সম্ভাবনাকে একেবারেই নাকচ করে দিচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের মতে, আপাতত দক্ষিণবঙ্গে শীতের কোনও প্রত্যাবর্তনের ইঙ্গিত নেই (Weather Update)। আগামী কয়েকদিন রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। আকাশ থাকবে মূলত পরিষ্কার ও মেঘমুক্ত। রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে দিনের বেলায়, বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে(Weather Update)।
আরও পড়ুন : Uttarakhand Wedding : প্রবল তুষারপাতের মাঝে নবদম্পতির অনন্য বিয়ে, ভিডিও দেখে অবাক নেটিজেনরা!
পূর্বাভাস অনুযায়ী, বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও এই তাপমাত্রা বৃদ্ধির ফলে শীত পুরোপুরি উধাও হয়ে যাবে এমনটা নয়, তবে কনকনে ঠান্ডার অনুভূতি আর পাওয়া যাবে না (Weather Update)। শীতের জোরালো কামব্যাকের সম্ভাবনাও এই মুহূর্তে নেই। তবে ভোর ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কিছু এলাকায় সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও কমবেশি কুয়াশা দেখা যেতে পারে। কলকাতায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। ঘন কুয়াশার জন্য একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (North Bengal Weather Update) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে পূর্বাভাস(Weather Update)।
