Aadhaar App : আধার সংশোধন এখন মোবাইলেই! নতুন অ্যাপে ঘরে বসে আপডেট হবে তথ্য, মিলবে QR ভেরিফিকেশন সুবিধা

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: আধার কার্ডে নামের বানান ভুল, ঠিকানায় গন্ডগোল কিংবা পুরনো মোবাইল নম্বর—এই সমস্যাগুলি নিয়ে আর আধার কেন্দ্রে লাইনে দাঁড়ানোর দিন শেষ। নাগরিকদের ঝক্কি কমাতে এবং ডিজিটাল পরিষেবাকে আরও সহজ করতে একেবারে নতুন আধার অ্যাপ নিয়ে এল কেন্দ্রীয় সরকার (Aadhaar App)। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে দেখা যাবে আপনার আধার কার্ডের তথ্য ঠিক আছে কি না (Aadhaar App)। যদি কোনও ভুল থাকে, তাহলে নিজের হাতেই তা সংশোধন করার সুযোগ মিলবে, তাও কোনও কাগজপত্র জমা না দিয়েই। অ্যাপটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল নিরাপত্তা (Aadhaar App)। এখানে সম্পূর্ণ আধার কার্ড দেখানো হয় না। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট তথ্যই স্ক্রিনে ভেসে ওঠে। ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। সরকারি সূত্রে জানানো হয়েছে, আধার নম্বর হোল্ডার সুবিধা থাকার কারণে হোটেল, অফিস বা অন্য কোথাও পরিচয় যাচাইয়ের সময় ডিজিটাল মাধ্যমেই নিরাপদভাবে আধার দেখানো যাবে।

আরও পড়ুন : Madhyamik Examination 2026 : মাধ্যমিক পরীক্ষার মুখে গার্ড সংকটের আশঙ্কা, বিএলও দায়িত্ব নিয়ে পর্ষদ–নির্বাচন কমিশনের টানাপোড়েন

আরও একটি বড় সুবিধা হল, একটি স্মার্টফোনে এই অ্যাপ ইনস্টল থাকলেই একই পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যের আধার তথ্য আপডেট করা সম্ভব (Aadhaar App)। অর্থাৎ বাবা-মা, সন্তান বা বয়স্ক পরিবারের সদস্যদের জন্য আলাদা করে আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। সরকারের এক আধিকারিকের কথায়, এই অ্যাপ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যেখানে ব্যবহারকারীর তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে অফিসিয়াল UIDAI আধার অ্যাপ খুঁজে ডাউনলোড করতে পারবেন। ইনস্টল করার পর আধার নম্বর দিয়ে লগ ইন করলেই OTP অথবা ফেস আইডি ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা যাবে (Aadhaar App)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ছাড়াও QR কোড স্ক্যান করে আধার যাচাই করা সম্ভব (Aadhaar App)। অফলাইন ভেরিফিকেশন অপশনে গিয়ে ক্যামেরা দিয়ে QR কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে আধারের তথ্য যাচাই হয়ে যাবে। এছাড়াও আধার অ্যাপ থেকে মোবাইল নম্বর ভেরিফাই ও আপডেট করার সুবিধা রয়েছে। লগ ইন (Login) করার পর আপডেট আধার ডিটেলস সেকশনে গিয়ে নতুন মোবাইল নম্বর যোগ করা যাবে। যদিও এই পরিষেবার জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। সব মিলিয়ে, নতুন আধার অ্যাপ সাধারণ মানুষের দৈনন্দিন কাজকে অনেকটাই সহজ ও ঝামেলামুক্ত করতে চলেছে।