নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারি মাস পড়লেও রাজ্যে শীতের আমেজ এখনও পুরোপুরি বিদায় নেয়নি (Weather Update)। বরং আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে জানা যাচ্ছে, আবারও কিছুটা কমতে চলেছে তাপমাত্রা, ফলে শীতের অনুভূতি আরও খানিকটা বাড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কয়েকদিন ধরে আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল (Weather Update)। তবে সেই মেঘ কেটে গেলে উত্তুরে হাওয়ার প্রবাহ আরও জোরালো হবে, যার ফলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে নামবে। যদিও জানুয়ারির মতো কনকনে ঠান্ডা আর ফিরবে না, তবু ভোর ও রাতের দিকে শীতের ছোঁয়া স্পষ্ট থাকবে (Weather Update)।
আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস (South Bengal Weather Update)। কলকাতা(Kolkata) সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আবহাওয়া থাকবে শুষ্ক। তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বেশ কিছু জেলায়, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে (Weather Update)। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গেও শীতের আমেজ বজায় রয়েছে এবং আগামী কয়েকদিনে তা আরও বাড়তে পারে (Noth Bengal Weather Update)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে(Weather Update)। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং অঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার বা তারও নিচে নামতে পারে, যা যান চলাচলেও প্রভাব ফেলতে পারে। শীত বিদায়ের প্রস্তুতি নিলেও আপাতত আরও কয়েকদিন রাজ্যের মানুষ সকালের হালকা ঠান্ডা ও মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন (Weather Update)।
