Mamata Banerjee: ছাব্বিশের ভোট নজরে, বৃহস্পতিবার ‘মেগা বাজেট’! লক্ষ্মীর ভাণ্ডারে কি আরও বড় সুখবর দেবেন মমতা?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: একুশের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmi Bhandar)। বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রকল্প দ্রুতই জনপ্রিয়তা পায়। পরে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে ভাতার অঙ্ক বাড়ানো হয়। এবার সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এর আগেই কি আবার বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?

আরও পড়ুন: Election Commission: নির্বাচন কমিশনের কড়া নির্দেশ! নবান্নের আপত্তিতেও কাজ হলো না, ভিন রাজ্যে ভোটের ডিউটিতে যেতেই হচ্ছে শীর্ষ কর্তাদের

আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হতে চলেছে। যেহেতু এটি বিধানসভা ভোটের আগের শেষ বাজেট, তাই একে ‘ভোট অন অ্যাকাউন্ট’ হিসেবেই ধরা হচ্ছে। এই বাজেট থেকেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar) প্রকল্প নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। নতুন করে ভাতা বৃদ্ধির আশায় তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা।

ফেব্রুয়ারি শুরু হতেই রাজ্যের মহিলা ও প্রবীণ নাগরিকদের মধ্যে ভাতা বৃদ্ধির প্রত্যাশা বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar), বার্ধক্য ভাতা-সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের নজর এবারের বাজেটের দিকেই। ইঙ্গিত মিলছে, এই সব প্রকল্পে বরাদ্দ বাড়তে পারে।

সূত্রের খবর, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা পান। এই অঙ্ক বাড়িয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা করা হতে পারে বলে জল্পনা চলছে। যদি বাজেটে বরাদ্দ বাড়ে, তাহলে মার্চ বা এপ্রিল মাস থেকেই নতুন হারে টাকা পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই ফেব্রুয়ারির কিস্তির পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হয়। প্রথমে সাধারণ শ্রেণির গৃহবধূদের জন্য ৫০০ টাকা এবং এসসি-এসটি ও ওবিসি শ্রেণির জন্য ১০০০ টাকা বরাদ্দ ছিল। পরবর্তীতে সেই অঙ্ক বাড়ানো হয়। ভোটের মুখে ফের এই প্রকল্পে পরিবর্তন আসে কি না, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole