Humayun Kabir: শুরু হলো বাবরি মসজিদ নির্মাণ! ১২০০ কণ্ঠে কোরান পাঠের মাধ্যমে বেলডাঙায় শিলান্যাস করলেন হুমায়ুন কবীর

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: অবশেষে বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হলো। গত ৬ ডিসেম্বর এই মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। বুধবার সকালে নির্ধারিত জমিতে শিলন্যাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা হয়। সেই সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir) নিজেই।

আরও পড়ুন: CBSC New Rule: ডিজিটাল মূল্যায়নে জোর, প্র্যাকটিক্যাল নম্বর জমায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল বোর্ড!

মসজিদ নির্মাণের প্রথম দিনে রেজীনগর এলাকায় এ বৃহৎ ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। সেখানে প্রায় ১২০০ জন একসঙ্গে কোরান পাঠে অংশ নেন। ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়েই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর (Humayun Kabir) জানান, আগামী দুই বছরের মধ্যেই বাবরি মসজিদের নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিন থেকেই তিনি বাবরি যাত্রার সূচনার কথাও ঘোষণা করেন। নদিয়ার পলাশি থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত এই যাত্রা চলবে বলে জানান তিনি। তবে ধর্মীয় কর্মসূচির মাঝেও রাজনৈতিক সুরে কথা বলতে শোনা যায় বিধায়ককে। সম্প্রতি তাঁর মেয়ে ও জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করেন তিনি (Humayun Kabir)। হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, তাঁর পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে এবং তিনি তা মেনে নেবেন না। উপযুক্ত সময়ে সমস্ত প্রমাণ সামনে আনার কথাও জানান তিনি।

এই ঘটনার প্রতিবাদে আগামী ১৪ ফেব্রুয়ারি বহরমপুরে পুলিশ সুপারের দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিধায়ক। তাঁর দাবি, ওই কর্মসূচিতে প্রায় ১ লক্ষ মানুষের সমাগম হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole