Weather Update : ফেব্রুয়ারির মাঝেই কলকাতায় শীতের বিদায়, বাড়ছে তাপমাত্রা! রাজ্যজুড়ে গরমের আভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারির মাঝামাঝি পৌঁছতেই কলকাতা ও রাজ্যজুড়ে শীত কার্যত বিদায় নেওয়ার পথে (Weather Update)। ভোরের দিকে এখনও সামান্য ঠান্ডার ছোঁয়া মিললেও সূর্য উঠতেই দ্রুত সেই আমেজ মিলিয়ে যাচ্ছে। সকাল সাতটার পর থেকেই উষ্ণতার উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছে, ফলে দিনের শুরুতেই গরমের আভাস অনুভব করছেন শহরবাসী(Weather Update)। আবহাওয়ার এই দ্রুত পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, এ মরশুমে আর উল্লেখযোগ্য শীত ফেরার সম্ভাবনা কম। শুধু কলকাতা(Kolkata) নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই একই চিত্র দেখা যাচ্ছে (South Bengal Weather Update)। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কিছু উপরে থাকছে। অন্যদিকে নদিয়া জেলার কল্যাণীতে তাপমাত্রা নেমে গেলেও তা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে। উত্তরবঙ্গের সমতল এলাকাতেও ঠান্ডার তেজ কমতে শুরু করেছে, কোচবিহারের মতো জেলাতেও পারদ আগের তুলনায় অনেকটাই উপরে উঠেছে (Weather Update)।

আরও পড়ুন : West Bengal Yubasathi Scheme:‘যুবসমাজের নাড়ির স্পন্দন অনুধাবন করেছেন মুখ্যমন্ত্রী’ শশী পাঁজা!

আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী (IMD), আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে। খুব শিগগিরই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, যার ফলে দুপুরের দিকে গরমের অস্বস্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। আসন্ন শিবরাত্রি উপলক্ষে আবহাওয়াও মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। ফলে উৎসবের দিন বৃষ্টি নিয়ে কোনও দুশ্চিন্তা থাকছে না (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে পাহাড়ি অঞ্চলে পরিস্থিতি কিছুটা আলাদা হতে পারে (North Bengal Weather Update) । দার্জিলিং জেলায় রবিবার ও সোমবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে সমতল জেলাগুলিতে তেমন কুয়াশার সম্ভাবনা নেই। এদিকে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী দু’দিনে নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান। তবে এর সরাসরি প্রভাব রাজ্যের আবহাওয়ায় পড়বে কিনা, তা এখনও স্পষ্ট নয়। আপাতত বৃষ্টি বা বড় ধরনের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না(Weather Update)।