নিউজ পোল ব্যুরো: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তির (India-France Agreement) পর কূটনৈতিক ময়দানে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারত। মঙ্গলবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্য, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা-সহ মোট ২০টি ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হল। মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)-এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পরই এই চুক্তিগুলির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
আরও পড়ুন: SIR : কমিশনের ডেডলাইনের আগেই পদক্ষেপ, SIR বিতর্কে চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর
তিন দিনের সফরে সস্ত্রীক ভারতে এসেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে তাঁর বিমান মুম্বইয়ে অবতরণ করে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। মুম্বইয়ে (Mumbai) অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, আধুনিক প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষই ঐকমত্যে পৌঁছায়।
এর আগে দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (India-France Agreement) (AI) সম্মেলনেও অংশ নেন ম্যাক্রোঁ। সেখানে ভারতের প্রতিনিধি দলগুলির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।
মুম্বইয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে (India-France Agreement) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজকের বিশ্ব এক গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে এগোচ্ছে। এই পরিস্থিতিতে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন, ফ্রান্স ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু দেশ এবং দুই দেশের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক আস্থাই এই বন্ধনের মূল শক্তি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
