Iran: হামলা করলেই পাল্টা আঘাত! মার্কিন রণতরীর গতিবিধির মুখে চরম হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অশান্তির ছায়া ঘনিয়ে উঠছে। ইরানকে (Iran) কেন্দ্র করে যুদ্ধের আশঙ্কা নতুন করে তীব্র হয়েছে। ওয়াশিংটন (Washington) মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সরাসরি ইঙ্গিত দিয়েছেন, মার্কিন রণতরী আরও এগিয়ে যাওয়ার বিষয়ে। এই অবস্থায় আর চুপ থাকেনি তেহরানও।

ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই-এর ঘনিষ্ঠ এক শীর্ষ সামরিক আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার (America) পক্ষ থেকে সামান্যতম হামলাও ইরান (Iran) সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হামলাকে সীমিত, সার্জিক্যাল বা অন্য যে নামেই ডাকা হোক না কেন, আমরা একে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই দেখব। আর তার জবাব হবে সবচেয়ে কঠোর।” তাঁর বক্তব্যে স্পষ্ট, সংঘাত হলে ইরান কোনওরকম নমনীয়তা দেখাবে না।

আরও পড়ুন: Indian Army Jawan Death : ঝাড়গ্রামের সমীরণ সিংয়ের শহিদে স্তব্ধ কুচলাদাঁড়ি, ডোডায় সেনা গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের শক্তি বাড়ানো হচ্ছে। এই কমান্ডই গোটা অঞ্চলে আমেরিকার সামরিক অভিযানের দায়িত্বে রয়েছে। তার অংশ হিসেবে যুদ্ধবিমান এফ-১৫ই এবং বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ইরানের (Iran) আশপাশে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করেছে আমেরিকা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

কিছুদিন আগেও মনে করা হচ্ছিল, যুদ্ধের আশঙ্কা হয়তো কেটে গেছে। সরকারবিরোধী আন্দোলনের ঘটনায় আটশোর বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও পরে তা স্থগিত করেছিল ইরান। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প নিজেই। ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই সিদ্ধান্ত স্থায়ী হলে যুদ্ধের প্রয়োজন নাও পড়তে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি ফের প্রশ্ন তুলছে মধ্যপ্রাচ্যে কি সত্যিই বড়সড় সংঘাতের দিকে এগোচ্ছে আমেরিকা ও ইরান? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole