নিউজপোল ব্যুরো: রক্ষকই হয়ে উঠল ভক্ষক! ভারতীয় সশস্ত্র বাহিনীর যুব শাখার ২২ বছরের তরুণী ধর্ষণের শিকার হল ফার্স্টক্লাস এসি কামরায়। তাও আবার ট্রেনের টিটিইর হাতেই। ভারতীয় রেলের প্রথম শ্রেণীর কামরায় এমন নৃশংস ঘটনা ঘটল। রেলের ট্রাভেল টিকিট পরীক্ষক হয়ে গেলেন ধর্ষক। যা অকল্পনীয়!
আমেদাবাদ-গোরখপুর এক্সপ্রেসে ২২ বছরের NCC cadet তরুণী ধর্ষিত হলেন লকড ফার্স্ট ক্লাস এসি কামরায় স্বয়ং টিটিই-র হাতেই।
মেয়েটি এনসিসি সার্টিফিকেট পরীক্ষা দিয়ে ট্রেনে করে ফিরছিল। কিন্তু টিকিট কাউন্টারে অতি ভিড়ের কারণে সে কনফার্মড টিকিট পায়নি। জেনারেল সিটে যখন মেয়েটি বসতে যায়, তখন টিটিই প্রতিশ্রুতি দেয় তরুণীকে কেবিনে সিটের ব্যবস্থা করে দেবে। কিন্তু এই ভরসাতেই ছিল বিপদের সংকেত!
ট্রেন চলতে শুরু করতেই এসি কেবিন লক করে টিটিই যৌন নির্যাতন করে মেয়েটিকে।
ইন্দারা ও দেওরিয়া স্টেশনের মাঝেই ঘটে এই নরকীয় ঘটনা। টিটিইর হাতে ধর্ষিত হয় ২২ বছরের তরুণী। তাহলে কি আজও মেয়েদের জন্য সুরক্ষিত নয় ভারতীয় রেল? রাতের বেলা একলা মেয়েদের জন্য সুরক্ষিত নয় ভারতবর্ষ। একজন কেন্দ্রীয় সরকারী কর্মচারী হয়ে উঠলেন ধর্ষক! তাহলে কোথায় আমাদের দেশের সুরক্ষা আর আইন?
তবে একলা লকড কামরায় মেয়েটি চেষ্টা করেছিল রেলের সুরক্ষা নম্বর ১১২ ডায়াল করতে। কিন্তু ততক্ষণে দেওরিয়া স্টেশনে নেমে গা ঢাকা দেয় ধর্ষক টিটিই। ২২ বছরের তরুণী ততক্ষণে কাটিয়ে উঠতে পারেনি ঐ আতঙ্ক রাতের বিভীষিকা।
পুলিশ আশ্বাস দিচ্ছেন ধর্ষণকারী টিটিইর খোঁজ চলছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ভারতীয় রেলে নারীসুরক্ষার এই হাল কেন?
