নিউজ পোল ব্যুরো: দিল্লির পশ্চিমাঞ্চলে বেআইনি অস্ত্র বিক্রির অভিযোগে এক দ্রুত পণ্য সরবরাহকারী অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল পুলিশ (Delhi Police)। অনলাইনে নিষিদ্ধ ছুরি বিক্রির অভিযোগে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে আর্মস অ্যাক্ট অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে (illegal knives)। তদন্ত সূত্রে জানা যায়, খিয়ালা থানায় কর্মরত এক কনস্টেবল অভিযোগ করেন যে সাম্প্রতিক সময়ে এলাকায় ঘটে যাওয়া দুটি খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি অনলাইন প্ল্যাটফর্ম থেকেই কেনা হয়েছিল বলে সন্দেহ। এই ঘটনার পর পুলিশ বিভিন্ন ই-কমার্স ও দ্রুত ডেলিভারি প্ল্যাটফর্মে ছুরি বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। অভিযোগকারী কনস্টেবল নিজেই যাচাই করার জন্য একটি ছুরি অর্ডার করেন এবং ৭১০ টাকা অনলাইনে পরিশোধ করেন। ডেলিভারির ঠিকানা হিসেবে ইচ্ছাকৃতভাবে খিয়ালা থানার দ্বিতীয় তলা উল্লেখ করা হয়। মাত্র প্রায় ২০ মিনিটের মধ্যেই ছুরিটি থানার ভেতরেই পৌঁছে যায় (Delhi Police)।
আরও পড়ুন : UP Traffic Police : হেলমেট চেকিংয়ে জরিমানা নয়! মানবিক মুখ দেখাল আলিগড় ট্রাফিক পুলিশ, ভাইরাল ভিডিও
পরীক্ষা করে দেখা যায়, সরবরাহ করা ছুরিটি সরকারের নির্ধারিত মাপের সীমা অতিক্রম করেছে। আইন অনুযায়ী ব্লেডের দৈর্ঘ্য সর্বোচ্চ ৭.৬২ সেন্টিমিটার এবং প্রস্থ ১.৭২ সেন্টিমিটার হওয়ার কথা, কিন্তু পাওয়া ছুরিটির ব্লেড ছিল ৮ সেন্টিমিটার লম্বা ও ২.৫ সেন্টিমিটার চওড়া। এছাড়া এতে এমন একটি যান্ত্রিক ব্যবস্থা ছিল, যার মাধ্যমে বোতাম চাপলে ব্লেড খুলে ও বন্ধ করা যায়, যা এটিকে আরও বিপজ্জনক করে তোলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তদন্তে আরও জানা যায়, বিক্রেতা হিসেবে ট্যাক্স ইনভয়েসে ওই প্ল্যাটফর্মের নামই উল্লেখ ছিল এবং ঠিকানা ছিল পশ্চিম দিল্লির তিহার গ্রামের একটি স্থাপনা (Delhi Police)। এরপর পুলিশ দিল্লির বিভিন্ন ডার্ক স্টোর ও সংযুক্ত আউটলেটগুলোতে অভিযান চালিয়ে ১৬টি বেআইনি ছুরি উদ্ধার করে। পরদিন গুরগাঁওয়ের ফররুখনগরে অবস্থিত একটি গুদাম থেকেও আরও ৩২টি নিষিদ্ধ ছুরি উদ্ধার হয়। এখন পর্যন্ত মোট ৫০টি বেআইনি ছুরি বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অস্ত্রগুলির সংগ্রহ, মজুত ও বিক্রির সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে। প্ল্যাটফর্মটির কাছ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাওয়া হয়েছে।
