Bangladesh: ‘বুক ফুলিয়ে’ খুনের স্বীকারোক্তি, সীমান্ত পার হতে গিয়ে ভারতে ধরা পড়ল এসআই সন্তোষের ঘাতক!

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ইউনূস শাসনপর্বে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে ২০২৪ সালে দেশজুড়ে অস্থিরতার আবহে এক হৃদয়বিদারক ঘটনায় নৃশংসভাবে খুন হন এক হিন্দু পুলিশ আধিকারিক। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রকাশ্যে স্বীকারও করেছিল অভিযুক্তদের অন্যতম।

আরও পড়ুন: Nigeria: নাইজেরিয়ার কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ! প্রাণ হারালেন ৩৮ শ্রমিক, মৃত্যুমিছিল খনি গর্ভে

সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলাতে শুরু করতেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে সেই অভিযুক্ত ছাত্রনেতা। পরিকল্পনা ছিল ভারতের মাধ্যমে ইউরোপে পাড়ি দেওয়ার। কিন্তু সেই চেষ্টায় শেষরক্ষা হল না। সেফ ট্রানজিট হিসেবে ভারতকে ব্যবহার করতে গিয়েই ধরা পড়ে যায় সে। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ধৃত ওই ছাত্রনেতার নাম আহমেদ রাজা হাসান মেহদি।

হবিগঞ্জ (Bangladesh) জেলার এক ছাত্র সংগঠনের কো-অর্ডিনেটর ছিলেন মেহদি। ২০২৪ সালের ৫ অগস্ট, যখন গোটা বাংলাদেশে তীব্র অশান্তি চলছে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ছেন, ঠিক সেই সময় বানিয়াচ্যাং থানার সাব-ইন্সপেক্টর সন্তোষ চৌধুরী উন্মত্ত জনতার হাতে প্রাণ হারান। খুনের পর তাঁর দেহ গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

সন্তোষ চৌধুরী ছিলেন তাঁর মা-বাবার একমাত্র সন্তান। বিয়ের মাত্র ১০ মাসের মাথায় এই মর্মান্তিক পরিণতি। আরও করুণ বিষয়, তাঁর মৃত্যুর তিন মাস পর জন্ম নেয় তাঁর একমাত্র পুত্রসন্তান। এই হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা মেহদি নিজেই স্বীকার করেছিল। বাংলাদেশের একটি থানার ভিতরে বসে করা সেই স্বীকারোক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

তদন্তে জানা যায়, ভারত হয়ে ইউরোপে পালানোর ছক কষেছিল মেহদি। তবে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ইমিগ্রেশন আধিকারিকদের তৎপরতায় সে ধরা পড়ে। পরে তাকে বাংলাদেশি (Bangladesh) কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, বিমানবন্দর থেকেই একটি ছোট ভিডিও বার্তা প্রকাশ করে মেহদি। সেখানে সে দাবি করে, আটক করার সময় পুলিশ তাকে হেনস্থা করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole