Weather Update : বসন্তের শুরুতেই বৃষ্টির সতর্কতা! বঙ্গোপসাগরের নিম্নচাপে ভিজবে দক্ষিণবঙ্গ, কী বলছে হাওয়া অফিস?

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বসন্তের শুরুতেই বাংলায় বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office) জানিয়েছে, কলকাতা (Kolkata Weather), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East Medinipur, West Medinipur) এবং দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)-সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : Ahana Dutta : মা অহনার কোলে অন্নপ্রাশন ছোট্ট মীরার, দিদিমার অনুপস্থিতিতে বাবার হাতেই প্রথম প্রসাদ

সদ্য বিদায় নিয়েছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে এখনও পুরোপুরি গরম পড়েনি, তবে উত্তুরে হাওয়া বন্ধ হতেই তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে (Weather Update)। তার মধ্যেই বঙ্গোপসাগর (Bay of Bengal)-থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই আর্দ্রতার জেরেই তৈরি হচ্ছে মেঘ, আর তার ফলেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী (Weather Update)। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি (Weather Update)। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০.৪ ডিগ্রি—যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। তবে বৃষ্টি হলেও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকতে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) এবং জলপাইগুড়ি (Jalpaiguri)-তে আজ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র হাওয়া এবং উত্তর-পশ্চিম দিকের শুষ্ক হাওয়ার সংস্পর্শেই এই পরিবর্তন ঘটছে। বসন্তের শুরুতেই বাংলার আবহাওয়ায় বদলের ইঙ্গিত স্পষ্ট (Weather Update)। শীত বিদায় নিতেই বৃষ্টি ও বাড়তে থাকা তাপমাত্রা মিলিয়ে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। আগামী কয়েকদিন আকাশের মুখ ভারই থাকতে পারে (Weather Update)।