নিউজপোল বাংলা: ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে প্রয়াত হন লেজেন্ডারি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। এখন ধর্মেন্দ্রর দুই স্ত্রীর পরিবারের মধ্যে সম্পর্ক কেমন? দুই পরিবারের সৎ ভাইবোনদের মধ্যে সম্পর্ক কেমন? এতদিন মিডিয়া বলে এসেছে তাঁদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক তিক্ত। কিন্তু সত্যি কি তাই? মুখ খুললেন হেমা মালিনী (Hema Malini)।
ধর্মেন্দ্র (Dharmendra) প্রথম বিয়ে (First Marriage) করেছিলেন প্রকাশ কৌরকে ১৯৫৪ সালে। তাঁদের চার সন্তান দুই ছেলে সানি ও ববি এবং দুই মেয়ে বিজেতা ও অজিতা। দুই মেয়ে চিরকালই প্রাইভেট জীবন কাটিয়েছেন মিডিয়ার থেকে। সানি দেওল (Sunny Deol) আর ববি দেওল (Boby Deol) দুজনেই দুজনের সময়ের সফল নায়ক।

এদিকে ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। সেসময় ধর্ম পরিবর্তন করেছিলেন ধর্মেন্দ্র। তাঁদের দুই কন্যা এষা (Esha Deol) ও অহনা। কিন্তু মিডিয়াতে বারবার রটেছে দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভীষণ তিক্ত।
কিন্তু এই গুজবের অবসান ঘটে যখন এষা এবং অহনা তাঁদের সৎ ভাই সানিকে সমর্থন করার জন্য সম্প্রতি ‘বর্ডার ২’-এর প্রদর্শনীতে উপস্থিত হন। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় হেমা বলেন, ‘বাবা আছেন, আমরা বাবার জন্য সবকিছু করব। এই বাচ্চারা (এশা, অহনা) হোক বা সেই বাচ্চারা (সানি, ববি), তারা সবাই ধরমজিকে খুব ভালোবাসত। তারা একে অপরকে খুব ভালোবাসে। পরিবারের মধ্যে কোনও নেতিবাচকতা নেই। যেখানে ধরমজি থাকেন, সেখানে নেতিবাচকতা আসার প্রশ্ন কোথায়?’

হেমা বলেন, ‘ধরমজি (Dharamji) ছিলেন ভালোবাসা, শক্তি এবং মূল্যবোধের উৎস, যা তিনি আমাদের মধ্যে গেঁথে দিয়েছিলেন। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি পারিনি। তিনি (সানি দেওল) সত্যিই চেয়েছিলেন আমি ছবিটি দেখতে আসি। আমরা এই মুহূর্তগুলি জনসাধারণকে দেখাই না, এবং কেন আমাদের দেখাতে হবে? এবং এই বিষয়ে কথা বলার পরিবর্তে লোকেদের বোঝা উচিত। আমরা সবাই ঠিক আছি।’
ধর্মেন্দ্রর প্রয়াণের পর যেন দুই পরিবারের হৃদতা আরও কাছের হয়ে উঠেছে।
