নিউজ পোল ব্যুরো: শীতের বিদায়লগ্নে রাজ্যের আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত মিলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update ) জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে (Weather Update)। একই সঙ্গে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা, যা আগামী সপ্তাহে আরও ঊর্ধ্বমুখী হতে পারে। ফলে খুব শিগগিরই রাজ্যে গরমের প্রকোপ স্পষ্টভাবে অনুভূত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে এখনও সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ টিকে রয়েছে। তবে এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না। আবহাওয়া দফতরের মতে, আগামী ৪৮ ঘণ্টায় দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই (Weather Update)। কিন্তু সোমবারের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। জেলার ভিত্তিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে ভোরের শীত কমে গিয়ে ধীরে ধীরে গরমের অনুভূতি বাড়বে (Weather Update)।
আরও পড়ুন : Solo Trip : দোলের ছুটিতে একা ঘুরতে যাচ্ছেন? সোলো ট্রিপে নিরাপদ থাকতে মানুন এই জরুরি টিপস
আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জম্মু ও কাশ্মীর সংলগ্ন অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এর পাশাপাশি ২ মার্চ নাগাদ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে (Weather Update)। এই দুই ব্যবস্থার প্রভাবে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে। রবিবার ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। এরপর টানা তিন দিন পারদ ঊর্ধ্বমুখী হতে পারে (Weather Update)। সর্বোচ্চ তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা-সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather Update ) জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে কয়েকটি জেলায়। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। তবে রবিবারের পর থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।
