নিউজ পোল ব্যুরো: ফাল্গুনের পূর্ণিমা তিথিতে চলতি বছরের প্রথম ও বিশেষ পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র (Tuesday Horoscope) অনুযায়ী, ৩ মার্চ এই বিরল মহাজাগতিক ঘটনাটি সংঘটিত হবে। এই গ্রহণের সময় চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে, যেখানে আগে থেকেই ছায়াগ্রহ কেতুর প্রভাব সক্রিয়। ফলে চন্দ্র–কেতু যুগল যোগ তৈরি হচ্ছে, যা জ্যোতিষ (Tuesday Horoscope) মতে অত্যন্ত শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করবে সূর্য, বুধ, মঙ্গল ও রাহু ফলে আকাশে এক বিশেষ গ্রহসমাবেশ তৈরি হবে।
এই চন্দ্রগ্রহণের কম্পন ভারতেও অনুভূত হবে এবং মেষ থেকে মীন—সব রাশির উপরই এর প্রভাব পড়বে। তবে জ্যোতিষ (Tuesday Horoscope) গণনা বলছে, কিছু রাশির জাতকদের জন্য এই গ্রহণ সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে। বিশেষ করে পাঁচটি রাশির জীবনে অর্থ, সাফল্য ও উন্নতির যোগ প্রবল।
ধনু রাশি: এই গ্রহণ ধনু রাশির জাতকদের কর্মজীবনে নতুন গতি দেবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। পারিবারিক সমর্থন ও মানসিক স্থিরতা লাভ করবেন।
প্রতিকার: গুরু মন্ত্র জপ করা শুভ।
সিংহ রাশি: চন্দ্রগ্রহণ নিজ রাশিতে হওয়ায় সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস ও সম্মান বাড়বে। নেতৃত্বের সুযোগ আসতে পারে, ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে।
প্রতিকার: সূর্যকে জল অর্পণ করুন।
মীন রাশি: মীন রাশির জন্য এই গ্রহণ সাফল্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা আনছে। কাজের ক্ষেত্রে স্বীকৃতি মিলবে, সম্পর্কেও মধুরতা বাড়বে।
প্রতিকার: বিষ্ণু সহস্রনাম পাঠ করুন।
বৃষ রাশি: অর্থনৈতিক দিক থেকে লাভের যোগ প্রবল। কর্মক্ষেত্রে উন্নতি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মিক ঝোঁক বাড়বে।
প্রতিকার: দেবী লক্ষ্মীর পুজো করা শুভ।
এই চন্দ্রগ্রহণ কারও জন্য সুযোগ, আবার কারও জন্য সতর্কতার ইঙ্গিত তাই গ্রহণকালীন সময়ে ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখাই শ্রেয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
