নিউজ পোল ব্যুরো: দোলের আগমনে আবহাওয়ার বদল স্পষ্ট (Weather Update)। দক্ষিণবঙ্গে ক্রমশ চড়ছে পারদ, আর তারই প্রভাব পড়তে চলেছে উৎসবের দিনেও। আবহাওয়া দফতর (IMD Update) সূত্রে খবর, দোলের দিন তাপমাত্রা আরও বাড়বে । আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার (Weather Update)। রোদের তেজ সকাল থেকেই চোখে পড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি আরও তীব্র হবে বলেই পূর্বাভাস (Weather Update)। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কোথাও কোথাও সকালে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে দোলের আগে আবহাওয়ার বাধা নিয়ে আপাতত চিন্তার কারণ নেই (Weather Update)।
আরও পড়ুন : iPhone : ২০ হাজারে আইফোন ১৭ প্রো ম্যাক্স! চাঁদনি চকে ‘ফার্স্ট কপি’র রমরমা, প্রতারণার ফাঁদে ক্রেতারা
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে (Kolkata Weather Update) । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। ফলে শীতের আমেজ কার্যত বিদায় নেবে (Weather Update)। সূত্রের খবর, আজ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রার খুব বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। গরম ধীরে ধীরে স্থিতিশীল থাকবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গেও একই চিত্র ধরা পড়ছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না (North Bengal Weather Update)। তবে তার পর থেকেই পারদ চড়তে শুরু করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে (Weather Update)। সব মিলিয়ে দোলের উৎসব কাটতে চলেছে রোদের ঝলকানির মধ্যেই। আবহাওয়ার এই পরিবর্তনের জেরে দিনের বেলায় গরম বাড়লেও সকাল ও রাতের দিকে সামান্য আরাম মিলতে পারে। তবে ধীরে ধীরে গ্রীষ্মের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে গোটা রাজ্য জুড়ে (Weather Update)।
