নিউজ পোল ব্যুরো: ফেসবুক খুললেই চোখে পড়ছে অবিশ্বাস্য অফার—২০ হাজার টাকারও কমে নাকি মিলছে লেটেস্ট iPhone 17 Pro Max ! তার উপর আবার আকর্ষণীয় ছাড়, ফ্রি গিফট, বিশেষ ডিল—সব মিলিয়ে যেন স্বপ্নের সুযোগ। ঠিকানা বলা হচ্ছে কলকাতার চাঁদনি চক (Chandni Chowk Kolkata)। ফুটপাতজুড়ে সারি সারি দোকান, আর ভাইরাল ভিডিও (Viral Video) দেখে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন ‘জলের দরে’ আইফোন (iPhone) কিনতে। হাতে যদি লেটেস্ট মডেলের আইফোন থাকে, সে ইচ্ছা কার না থাকে! কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। বাজারে যেখানে আইফোন ১৭ প্রো ম্যাক্সের (iPhone) দাম প্রায় ২ লাখ টাকার কাছাকাছি, সেখানে ২০ হাজার টাকায় অরিজিনাল ফোন পাওয়া আদৌ সম্ভব কি? খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এত কম দামে যে ফোনগুলি বিক্রি হচ্ছে, তার অধিকাংশই অরিজিনাল নয়। এগুলোর বেশিরভাগই তথাকথিত ‘ফার্স্ট কপি’ বা হাই-কোয়ালিটি নকল (iPhone)। বাইরে থেকে দেখতে প্রায় হুবহু আসলের মতো হলেও ভেতরের প্রযুক্তি সম্পূর্ণ আলাদা।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখা গেছে, এই ফোন বাড়িতে নিয়ে গিয়ে চালু করতেই তাতে দেখা যাচ্ছে গুগল প্লে স্টোর! অর্থাৎ এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা একটি নকল ডিভাইস (iPhone)। এমনকি ফোনের পেছনে একাধিক ক্যামেরা লেন্সের ডিজাইন থাকলেও, বাস্তবে অনেক ক্ষেত্রে কাজ করে মাত্র একটি নিম্নমানের ক্যামেরা। ছবি ও ভিডিওর গুণগত মানও অত্যন্ত খারাপ। শোনা যাচ্ছে, অল্প কিছু ‘কানাডা ভার্সন’ অরিজিনাল ফোনও বাজারে রয়েছে, তবে তার সংখ্যা হাতে গোনা। তাই শুধুমাত্র বাহ্যিক লুক দেখে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। আসল ও নকল ফোন পাশাপাশি রাখলে সাধারণ ক্রেতার পক্ষে পার্থক্য বোঝা কঠিন—এই সুযোগটাই নিচ্ছে অসাধু বিক্রেতারা (iPhone)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
তাই যদি শুধুমাত্র আইফোনের ‘লুক’ বা ‘ফিল’ পেতে চান, তাহলে হয়তো এই ডিভাইস আপনার পছন্দ হতে পারে। কিন্তু অরিজিনাল আইফোন ভেবে সস্তায় কেনার চেষ্টা করলে বড়সড় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা প্রবল। কম দামের লোভে পড়ে অর্থ নষ্ট না করে, বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে যাচাই করে কেনাই বুদ্ধিমানের কাজ।
