নিউজ পোল ব্যুরো: মেরেকেটে আড়াই মাসও হয়নি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর দলের ফেস্টুন ও ব্যানার নজরে পড়তে শুরু করেছে। তবে ভোটের আগেই দলের নাম পরিবর্তন করতে হল তাঁকে। আগে যে দলের নাম ছিল ‘জনতা উন্নয়ন পার্টি’ (জেইউপি), এখন তার নাম হয়েছে ‘আম জনতা উন্নয়ন পার্টি’। এই নতুন নামেই নির্বাচন কমিশন হুমায়ুন কবীরের দলের রেজিস্ট্রেশন অনুমোদন করেছে।
আরও পড়ুন: Health Tips: সুস্থ থাকতে দিনের কোন সময়টি স্নানের জন্য সেরা, জেনে নিন চিকিৎসকদের পরামর্শ
কিন্তু হঠাৎ কেন নাম বদল? সূত্রের খবর, গত বছর তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ড করার পরই আলাদা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেন হুমায়ুন। এরপর ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। তার কিছুদিন পর, ২২ ডিসেম্বর বেলডাঙায় একটি জনসভা করে নতুন দলের ঘোষণা করেন। সেই সভাতেই তিনি দলের নাম দেন ‘জনতা উন্নয়ন পার্টি’।
তবে নির্বাচন কমিশনের কাছে ওই নাম নিবন্ধনের সময় সমস্যার মুখে পড়েন হুমায়ুন (Humayun Kabir)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর তাঁর (Humayun Kabir) দলের রেজিস্ট্রেশনের সুপারিশ করলেও কমিশন জানায়, ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে ইতিমধ্যেই একটি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। রহুল আমিন নামে এক ব্যক্তি আগে থেকেই ওই নামে দলের রেজিস্ট্রেশন করিয়েছেন।
এই পরিস্থিতিতে নিজের দলের নামের আগে ‘আম’ শব্দটি যুক্ত করেন হুমায়ুন। ফলে দলের নতুন নাম হয় ‘আম জনতা উন্নয়ন পার্টি’, সংক্ষেপে এজেইউপি (AJUP)। নির্বাচন কমিশন (Election Commission)সূত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রেশন অনুমোদনের পর এখন হুমায়ুন কবীরকে সংবাদপত্রে নতুন দলের বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনও আপত্তি না ওঠে, তবে কমিশন দলটিকে আনুষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে। এরপর দলীয় প্রতীক পাওয়ার জন্য আবেদন করা যাবে।
তবে নাম পরিবর্তনের কারণে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় লাগানো পুরনো ব্যানার ও পোস্টার বদলাতে হবে। নতুন নামে দলের প্রচার শুরু করতে হলে আবারও নতুন করে প্রচারসামগ্রী তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে হুমায়ুনের দলকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
